1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার ভৈরব পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি দায়ে চাকরি হারালেন সালাহ উদ্দিন ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা  কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন
শিরোনাম
নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার ভৈরব পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি দায়ে চাকরি হারালেন সালাহ উদ্দিন ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা  কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কটিয়াদীতে নিরীহ পরিবারের জমি দখলের অভিযোগ

রাজশাহীতে ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৬ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী
ব্যুরো

রাজশাহী ২৬ জানুয়ারি ২০২৩
রাজশাহী মহানগরীতে ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় চ্যান্সেরি প্রাঙ্গণে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে এ প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় ।
এরপর জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। পতাকা উত্তোলন শেষে সহকারী হাইকমিশনার জাতির উদ্দেশে দেওয়া ভারতের রাষ্ট্রপতির দেওয়া বাণী পাঠ করে শোনান।
পরে সহকারী হাইকমিশনার অনুষ্ঠানে তার নিজের দেওয়া বক্তব্যে বলেন, ভারত-বাংলাদেশের বন্ধুত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে রাজশাহীতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের মূল্যবান অবদানের প্রশংসা করার পাশাপাশি বাংলাদেশ ও ভারত দুই দেশের নেতাদের কথা স্মরণ করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে সব পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পৃক্ততা অটুট হওয়ার জন্য আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বন্ধুত্ব ও সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে।
এসময় রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিক, বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন মেডিক্যাল কলেজে অধ্যায়নরত ভারতীয় ছাত্র-ছাত্রী ও স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরাসহ সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে রাজশাহীতে থাকা ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মহানগরবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST