1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে কিছু কথা কালের নতুন সংবাদ এর সম্পাদকের জন্মদিন আজ দুর্নীতি বিরোধী বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সিদ্বেশ্বরী গার্লস স্কুলের সাফল্য ভালুকায় সিএনজি-অটোরিকশার সংঘর্ষে ১১ মাসের শিশু নিহত ইটভাটার ধোঁয়া-তাপে পুড়ছে ফসল, সরিষাবাড়ীতে ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের ক্ষোভ নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস অ্যাথলেটিক্স প্রতিযোগিতাদের পুরস্কার বিতরণ কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু তারাকান্দি বাজার জামে মসজিদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস কারাতে প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ জুলাই আন্দোলনের সাহসী সৈনিক দেলোয়ারকে ফ্যাসিবাদী কায়দায় হয়রানির অভিযোগ
শিরোনাম

ভৈরবে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৩২ বার পড়েছে

মোঃছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধি

ভৈরব উপজেলার বধুনগর ইসলামপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে কালা মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি গ্রামের মৃত আ. রশিদ মিয়ার ছেলে। এই ঘটনায় আহত মো. তৌহিদ মিয়ার ছেলে সবুজ হাসান ও মৃত হাজী মো. বাচ্চু মিয়ার ছেলে তৌহিদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ ১৬ জানুয়ারি সোমবার সকাল নয়টার দিকে ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর ইসলামপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর ইসলামপুর গ্রামের কালা মিয়া, তৌহিদ মিয়ার বাড়ির লোকজনের সাথে একই গ্রামের প্রতিবেশী মতি মিয়ার বাড়ি ও আবুল কালামের বাড়ির লোকজনের সাথে বসত বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল।

জমির বিরোধ মেটাতে সোমবার সকালে দু’পক্ষের শালিশ বসে। শালিশে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয় ।

এসময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কালা মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, বধুনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কালা মিয়া নামের একজন নিহত হয়েছে। এই ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST