1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
শিরোনাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জনগণের ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল

বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার এর অন্তিম যাত্রা

  • প্রকাশ কাল সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৪১ বার পড়েছে

তন্ময় দেব

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা সুখলাইনের গ্রামের সুনামধন্য বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর ।
তিনি গত বুধবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে সাথে সাথে সিলেট পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয, রবিবার তার শারীরিক অবস্থা অবনতি হলে আই সি ইউ তে ট্রান্সফার করা অবস্থায় আনুমানিক রাত ২ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার সকাল ৯ টায় সিলেট থেকে লাশ নিয়ে এসে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান দীপু রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, গণমাধ্যমকর্মী সহ ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে তিনি১ ছেলে ৪ মেয়ে নাতি নাতনী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

পরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে সুখলাইন মহাশ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST