1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৩০০ ফিটের ‘মাদকসম্রাট’ হৃদয়ের কাণ্ডে ক্ষুব্ধ দর্শনার্থীরা দক্ষিণ গফরগাঁও উপজেলা লংগাইর ইউনিয়ন বিএনপি সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩ স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত ভাঙা ঘরে গবেষণা, সেন্টুর উদ্ভাবিত ২৫ জাতের ধান চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক দেলোয়ার আবারও শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন কিশোরগঞ্জে বিউবোর এসবিএ মাইনুদ্দিনের দুর্নীতি ধামাচাপা দেওয়ার পাঁয়তারা
শিরোনাম

বাঘা পৌর নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাছ আলীর বিজয়

  • প্রকাশ কাল শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৪৯৭ বার পড়েছে

সোহেল রানা
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী(স্বতন্ত্র) আক্কাছ আলী। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে বাঘা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার আবুল হোসেন তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচন অফিস সূত্রে জানাযায়, স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী জগ প্রতীকে ১২০৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী শাহিনুর রহমান পেয়েছেন ৬১৮৭ ভোট।এছাড়াও স্বতন্ত্র প্রার্থী (জামাত) সাইফুল ইসলাম নারিকেল গাছ প্রতিকে ৩৪৮৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) কামাল হোসেন কম্পিউটার প্রতীকে ১৯৮৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ইসরাফিল বিশ্বাস মোবাইল ফোন প্রতিকে ৪২২ ভোট পেয়েছেন। বাঘা পৌরসভা নির্বাচনে মোট ১১টি ভোট কেন্দ্রে ৩১৬৬৯ জন ভোটার রয়েছে। এ নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ২৪১১০, বাতিলকৃত ভোটের সংখ্যা ৪৫।
বাঘা পৌরসভার নবনির্বাচিত মেয়র আক্কাছ আলী বলেন, এ বিজয় আমার একার না, এ বিজয় বাঘা পৌরসভাবাসীর বিজয়।পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, যে বিশ্বাস নিয়ে পৌরবাসী তাকে তাদের সেবা করার দায়িত্ব দিয়েছেন, তা তিনি সততা ন্যায় ও নিষ্ঠার সাথে পালন করবেন। দল মত নির্বেশেষে বাঘা পৌরসভার ইতিবাচক উন্নয়নের জন্য অতিতের ন্যায় তিনি কাজ করবেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST