1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মিঠামইনে পিকআপের ধাক্কায় নিহত-৩ দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে পোস্ট”এরকম অপরাধ কে না করে আমিও করি” লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রেরন আরাফার মিম্বরে যে কণ্ঠ প্রতিধ্বনিত হবে বর্তমান সরকারের প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়া বাংলাদেশ কুলিয়ারচরে হুজুরের বিরুদ্ধে শিশুকে ধর্ষনের অভিযোগ মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালিত ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি নিকলীতে মানববন্ধন রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে কৃষক বাছাই
শিরোনাম

কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন – এমপি লিপি

  • প্রকাশ কাল শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৮২৯ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক . কিশোরগঞ্জ ৩০ ডিসেম্বর:
কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের
কন্যা কিশোরগঞ্জ-১ ( কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। শুক্রবার দুপুরে
কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে লতিবাবাদ ও রশিদাবাদ এ দুটি ইউনিয়নের কয়েকশত
শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ
খান, সদর উপজেলা নিবার্হী কর্মকতার্ মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ২নং লতিবাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর
রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. শরীফুল ইসলাম শরীফ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ আফাকুল ইসলাম
নাটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল হক গনি ঢালি লিমন, লতিবাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শরীফুল ইসলাম।
এসময় লতিবাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. তাজুল ইসলামসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের
নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় কিশোরগঞ্জ-১ ( কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি তার বক্তব্যে বলেন,
জননেত্রী শেখ হাসিনা এ দেশকে টানা চৌদ্দটি বছরে একটি মর্যাদার আসনে নিয়ে এসছেন। দেশের আনাচে কানাচে চলছে
ব্যাপক উন্নয়ন। আমরা সবাই মিলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবো। তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আগামীতে দেশের উন্নয়নের ধারা অব্যহত
রাখতে আমরা সকলে এক হয়ে নৌকার সাথে থাকবো এবং নৌকাকে জয়যুক্ত করবো এটা্ই আপনাদের কাছে আমার প্রত্যাশা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST