1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন পিডিবিতে ভূতুড়ে রিডিং ও ট্যারিফ জালিয়াতি: অনুসন্ধানে ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ সন্তানকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ পারভীনের লিবিয়া থেকে ১৬৮ জনকে দেশে পেরন কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন
শিরোনাম

বিশ্বকাপ নিয়ে গীতিকার জসিম উদ্দিন আকাশের HAYYA- HAYYA…গান

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৪১৪ বার পড়েছে

বেলাব( নরসিংদী) প্রতিনিধি ঃ-
পায়ে বল, মাথায় বল, আর হাতে লাগলে হ্যান্ডবল”- হয়তবা এই কথাটি আপনি অবশ্যই শুনে থাকবেন। কারন, গোটা বিশ্বের মতো ফুটবল প্রেমীদের সংখ্যা আমাদের বাংলাদেশেও কম নয়। কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ সালের প্রথম পর্বের খেলা ২১ শে নভেম্বর শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে কাতার বিশ্বকাপের সব টিকিট বিক্রি হয়ে গেছে! এটি ফুটবল বিশ্বকাপের ২২তম আসর।

প্রতি চার বছর পরপর স্বপ্নের ফুটবল বিশ্বকাপ আসে এবং চলেও যায়। প্রতিটি বিশ্বকাপেই কিছু গান তৈরি হয়,যা বিশ্বকাপের স্মৃতি আপনাকে বারবার মনে করিয়ে দেয়। ফুটবলের উন্মাদনা আর উত্তেজনার মাঝেই এই গানগুলো আপনাকে আলাদাভাবে ফুটবলকে অনুভব করাবে, আপনার রক্তে যেন এই ফুটবলের পুরো নেশা ঢুকিয়ে দেবে।

বৃহৎ আয়োজন ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় গান হয়েছে। বাংলাদেশের খ্যাতিমান গীতিকার জসিম উদ্দিন আকাশ বিশ্বকাপে বিশ্ব মাতে গান লিখেছেন এবার। গানটিতে তিনটি দেশের ভাষা মিশ্রণ করেছেন, জনপ্রিয় এই গীতিকার আরবি ,ইংলিশ, বাংলা।
গানটি রুচিশীল শ্রোতাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করবে। ইতিমধ্যে গানটির কাজ শেষ হয়েছে। আজ বৃহাসপ্রতিবার কিংবা আগামীকাল শুক্রবার “BD 29” মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন।

উল্লেখ্য ১৯৮৩ সালে নরসিংদীর বেলাব উপজেলার গাংকুলপারা গ্রামে জন্মগ্রহণ করেন দেশের এই অন্যতম এই বিশ্ব সেরা গীতিকার।

এছাড়াও তার লেখা গান বাংলাদেশ ও ভারতের নামকরা সব শিল্পীর কণ্ঠে উঠে জয় করেছে লাখো শ্রোতার হৃদয়।

গীতিকার জসিম উদ্দিন আকাশ শুধু্মাত্র লেখনীতে নয়, বাংলাদেশের মিডিয়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র। BD 29 একমাত্র কর্ণধার। কাতারের একজন সুনামধন্য ব্যাবসায়ী।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST