1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদীতে ব্রি ধান-১০৩ এর বাম্পার ফলন,ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত শেরপুর সীমান্তে ১৭ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ হোসেনপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন নিলুফা আক্তার রূপা নিকলীতে বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে একজনের মৃত্যু, বায়ান্ন জন হাসপাতালে সরিষাবাড়ীতে জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে এক কৃষকের আধা পাকা ধান নষ্টের অভিযোগ নবী নগরে অস্ত্রধারীদের মহড়া, মেঘনা পাড়ে বালু লুটে আতঙ্কঅসহায়ত্বের আরেক নাম সলিমগঞ্জ ও বড়িকান্দি কটিয়াদীতে কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু চুরি-ছিনতাই থেকে খুন-সংঘর্ষ, অপরাধ ঠেকাতে ক্যামেরার চোখে কিশোরগঞ্জ শহর রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা শেরপুর সীমান্তে বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন
শিরোনাম

নন্দীগ্রামে জালাল উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৪৪২ বার পড়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে জালাল উদ্দিন মন্ডল স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উপজেলার ভাটরা ইউনিয়নের পন্ডিতপুকুর হাইস্কুল মাঠে ফুটবল খেলা দেখতে হাজারো দর্শক ভিড় করেন। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে গাবতলী খেলোয়াড় কল্যাণ সমিতি একাদশ বনাম আলামিন ক্রীড়া চক্র একাদশ। খেলায় ট্রাইবেকারে ৮-৭ গোলে আলামিন ক্রীড়া চক্র একাদশ বিজয়ী হয়।

মঙ্গলবার বিকেলে টাইগার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া-৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন রানা এলএলবি।

উদ্বোধনী সভায় তিনি বলেন, অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে খেলার মাঠে টেনে আনতে হবে। ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে পন্ডিতপুকুর বাসীর মিলন মেলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মুকুল মিঞা, শামীমা আকতার মুক্তা, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ কামাল ফারুক, উপজেলা আওয়ামী লীগ নেতা শফি উদ্দিন, ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, আওয়ামী লীগ নেতা মখলেছুর রহমান মিন্টু, নিকুঞ্জ চন্দ্র, মিজানুর রহমান মাছুম, মোজাম্মেল হক, গোলাম মোস্তফা গামা, মোফাজ্জল হোসেন, পন্ডিতপুকুর বাজার বণিক সমিতির সভাপতি মাহফুজার রহমান প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST