1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ধোধন সম্পুর্ণ কুরআনের আলোকে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় POPI’র জরুরি মানবিক উদ্যোগ ভৈরবের কুখ্যাত মাদক ব্যবসায়ী উমান মিয়া গ্রেফতার নিকলীতে গৃহবধূকে হত্যার পর ‘আত্মহত্যার নাটক’ আদালতে মামলা প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনকল্যাণমুখী রাজনীতির নতুন অধ্যায় ময়মনসিংহে “ভূমিসেবা মেলা-২০২৬” ইং অনুষ্ঠিত কটিয়াদীতে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নরসুন্দা নদী পরিষ্কার অভিযানের উদ্বোধন, অংশ নিলেন শতাধিক স্বেচ্ছাসেবী
শিরোনাম

লক্ষ্মীপুরে মেঘনার পানি আকাশে উঠার ভিডিও ভাইরাল

  • প্রকাশ কাল শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৩ বার পড়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর রামগতি উপজেলাতে মেঘনা নদীর পানি আকাশে উঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (ভাইরাল) ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার টাংকি মাছঘাটের মৎস্য আড়তের কর্মচারী মজিদ হোসেন উমর তার ব্যবহৃত ফেসবুক আইডিতে ৩৭ সেকেন্ডের ভিডিওটি পোষ্ট করেন। তবে উপজলা প্রশাসন ও স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানিছেন, আকাশের দিকে পানি উঠার কোন ঘটনা ঘটেনি।

পরে সাড়ে ৪ টার দিকে মজিদের কাছ থেকে ভিডিওটি নিয়ে উপজেলার চরগাজী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজিব জমিদার তার ব্যক্তিগত ফেসবুকে পোষ্ট করেন। পোষ্টটিতে মাকসুদুর রহমান আপন নামে এক ব্যক্তি মন্তব্য করছেন, তিনি দৃশ্যটি দেখেছেন। বিকেল ৩ টা ২০ মিনিটের দিকে ওই দৃশ্যটি দেখা যায়।

মজিদের পোষ্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘ইয়া আল্লাহ, প্রকৃতির কি ভয়ংকর রূপ..সরাসরি আজ নিজ চোখে দেখলাম’…. স্থান- টাংকি ঘাট, রামগতি।

ভিডিও ধারণকারী মজিদ লক্ষ্মীপুর সদর উপজেলার ২০নং চররমনি মোহন ইউনিয়নের মজুচৌধুরীর হাট এলাকার বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। রামগতির টাংকি ঘাটে এক আত্মীয়ের মৎস্য আড়তে তিনি চাকরি করেন।

ভিডিও ধারণকারী মজিদ হোসেন উমর বলেন, আমি টাংকি মাছঘাটে একটি আড়তে চাকরি করি। দুপুরের খাওয়া শেষে নদীর পাড়ে বসে ছিলাম। হঠাৎ করে ঘাটের অদূরে নদীর পানি আকাশের দিকে উঠতে দেখা যায়। তাৎক্ষণিক ভিডিওটি করে পোষ্ট করেছি।

টাংকি ঘাটের মাছ ব্যবসায়ী আব্দুর রব বলেন, আমি বিকেলে ঘাটেই ছিলাম। আকাশের দিকে পানি উঠার কোন দৃশ্যই আমাদের কারো চোখে পড়েনি। কে বা কারা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। অনেকেই আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। কিন্তু এমন কোন দৃশ্য আমাদের চোখে পড়েনি।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, বিকেলে টাংকি ঘাটে ইউপি প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এই ধরণের দৃশ্য তিনি দেখেননি। এই ছাড়া স্থানীয়দের কথা হয়েছে, তারাও সত্যতা দিতে পারেননি

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST