1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলপুরের কংস নদীতে বৃদ্ধ নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আসরের সমাপ্তি তাড়াইলে মাদরাসা শিক্ষার্থী ছনিয়া’র মৃত্যুর ৪ মাস পর লাশ উত্তোলন নেত্রকোণার খালিয়াজুরী বজ্রপাতে ৩ জনের মৃত্যু নেত্রকোণায় ট্রাক ট্রাক্টর ট্যাংকলরী কভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি চন্দন,সম্পাদক সাদ্দাম মদনে ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক গ্রেফতার নান্দাইলে সন্তানের সামনে গণধর্ষণের শিকার মা বিশেষ অভিযানে পুলিশের সাফল্য, উদ্ধার দেশীয় ধারালো অস্ত্র বিশেষ কল্যাণ সভা বদলীজনিত বিদায়ী সংবর্ধনা এবং প্রীতিভোজ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে জামালপুরে সম্মাননা প্রদান ও অফিস উদ্বোধন
শিরোনাম

এইমাত্র পাওয়া আজকের তাজা সংবাদ দেখুন ভাশুরসহ ২ জনের যাবজ্জীবন ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের দায়ে

  • প্রকাশ কাল সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৭০৯ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ছোট ভাইয়ের বউকে ধর্ষণের দায়ে ভাশুরসহ দুজনকে যাবজ্জীবন ও ৩০হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।রোববার(২৮আগস্ট)রাতে আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে একই দিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,উপজেলার বাসিন্দা আফজাল হাওলাদারের ছেলে জিয়া হাওলাদার(৩৫)ও তার স্বজন সিদ্দিক হাওলাদার(৪০)।তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই নারীর স্বামীকে খালাস দিয়েছেন আদালত।মামলা সূত্রে জানা যায়,সহিদুল ইসলামের সঙ্গে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক ছিল।সেই সম্পর্কের সূত্র ধরে তিনি গর্ভবতী হলে ২০০৬সালে সহিদুলের সঙ্গে তার বিয়ে হয়।পরে তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়।তবে বিয়ের কিছু দিন পর যৌতুকের জন্য তার স্বামী,ভাশুর ও শ্বশুরসহ বাড়ির লোকজন তাকে শারীরিক নির্যাতন শুরু করেন।পরে সন্তানসহ তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।এদিকে এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০০৭সালে স্বামী,ভাশুর ও শ্বশুরকে আসামি করে একটি যৌতুক মামলা করেন।পরে সেই মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা চাপ দিতে থাকেন।তবে তিনি তাদের কথামতো মামলা তুলে না নেওয়ায় ২০১১সালের ২২আগস্ট রাতে ভুক্তভোগী গৃহবধূকে বাবার বাড়িতে গিয়ে কৌশলে ঘরের ভেতর প্রবেশ করে ধর্ষণ করে ভাশুর জিয়া হাওলাদার।এ সময় ধর্ষণে সহযোগিতা করে ভুক্তভোগী গৃহবধূর স্বামী সহিদুল ইসলাম ও তাদের স্বজন সিদ্দিক হাওলাদার।এ বিষয়ে বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান,এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বাবা একই বছরের ২৫আগস্ট একটি ধর্ষণ মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করে।পরে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রোববার আদালত এ রায় দেন।তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST