1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন ময়মনসিংহে ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত শিক্ষার্থীর কণ্ঠস্বর, শিক্ষার ভবিষ্যৎ
শিরোনাম
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৩১০ কৃষকদের মাঝেবীজ ও রাসায়নিক সার বিতরণ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন

ব্রীজ আছে সড়ক নেই চরম দুর্ভোগে চার হাজার পরিবার কি হবে তাদের

  • প্রকাশ কাল সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩৮৫ বার পড়েছে
News
বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে উত্তর বামনজল গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে হলহলিয়া খাল। এই খাল পারাপারের জন্য স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে একটি ব্রীজ নির্মাণ করা হলেও গত চার বছরেও সংযোগ সড়ক করা হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে ত্রান ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে উপজেলার দহবন্দ ইউনিয়নের বামনজল‌ গ্রামে মন্ডলের বাড়ির কাছে হলহলিয়া খালের ওপর প্রায়২৫ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। প্রায় চার বছর পার হলেও সংযোগ সড়কের মাটির কাজ রহস্যজনক কারণে শেষ না করায় উত্তর বামনজল‌ এলাকাসহ আশপাশের কয়েকটি গ্রামের লোকজনকে ঝুঁকি নিয়ে পানিতে ভিজে পারাপার হতে হচ্ছে। স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসা নিয়ে চরম বিপাকে পড়েছে অভিভাবকরা।গ্রামবাসী জানায়, ব্রীজ নির্মাণের পর তারা কিছুটা আনন্দিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে ব্রীজের দুই পাশে সংযোগ সড়ক হয়নি। ব্রীজটি তাদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জনস্বার্থে ব্রীজটির দুই পাশের সংযোগ সড়কের মাটির কাজ জরুরি ভিত্তিতে করা হোক।দহবন্দ ইউনিয়নের বামনজল‌ এলাকার মতিয়ার মিয়া জানান, ব্রীজ করছে কিন্তু পার হওয়ার কোন রাস্তা নেই। কবে মাটি ফেলে রাস্তা করবে কে জানে? রাস্তা না হলে এই ব্রীজ দিয়ে আমাদের কি লাভ?ঐ গ্ৰামের মেহেরান‌ বেগম বলেন, ব্রীজ আছে কিন্তু সড়ক নেই,পানিতে ডুবে গেছে সব,আমরা ফসল আনা নেওয়া করতে পারছি না,এমন ব্রীজ দিয়ে আমরা কি করবো।শুধু নামেই ব্রীজ কামের নয়।দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম রেজা মুঠোফোনে জানান, ব্রীজটি নদীর মাঝখানে হাওয়ায় বর্ষা মৌসুমে রাস্তায় পানি থাকে এবং মাটি না পাওয়ার কারনে কাজ করা যাচ্ছে না।পানি শুকালে আবার চলাচলের উপযোগী করে দেওয়া হবে ব্রীজটি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST