1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন ময়মনসিংহে ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত শিক্ষার্থীর কণ্ঠস্বর, শিক্ষার ভবিষ্যৎ শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের দুই সদস্যের নাম প্রকাশ করিমগঞ্জে ১০ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন দৈনিক বারবেলা পত্রিকার সহকারী সম্পাদক ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটের অভিযোগ, ২ দিন ধরে ঝুলছে তালা বাজিতপুর সমিতি-ঢাকা’র কমিটি গঠন সভাপতি- দিলীপ, সম্পাদক- ড. ফজলে এলাহী ভূঁইয়া অঘ্রাণে তোর ভরা ক্ষেতে: হেমন্তের সোনালি হাসিতে জেগে ওঠে বাংলা
শিরোনাম

নাটোর শহরের দিয়াড়ভিটা মোড়ে ৪৭ কেজি ওজনের সামুদ্রিক একটিপাখি মাছ আনা হয়েছে

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৬১ বার পড়েছে

নাটোর শহরের দিয়াড়ভিটা মোড়ে ৪৭ কেজি ওজনের সামুদ্রিক একটি পাখি মাছ বিক্রির জন্য আনা হয়েছিল।পটুয়াখালীর কুয়াকাটা থেকে আনা সবচেয়ে দ্রুতগতির এই পাখি মাছটি দেখার জন্য সেখানে ভিড় করেন স্থানীয়রা।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশাল আকৃতির এ মাছটি দেখতে ছুটে আসেন শত শত মানুষ।আস্ত মাছ কেনার ক্রেতা না পাওয়ায় মাছটির মালিক শেষ পর্যন্ত কেটে বিক্রি করেছেন।

মাছ ব্যবসায়ী সাগর আলী জানান, মাছটি পটুয়াখালীর কুয়াকাটা থেকে কিনে বিক্রির জন্য বুধবার সকালে নাটোর শহরের নীচাবাজারে ভোলার আড়তে আনেন। দুপুর পর্যন্ত মাছটি বিক্রি করতে না পেরে শহরের বিভিন্ন স্থানে ভ্যান নিয়ে ঘুরেন।কোথাও মাছটি বিক্রি করতে না পেরে শহরতলীর দিয়ারভিটা এলাকায় মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে মোট ২৩ হাজার টাকা বিক্রি করেন।
তবে কত টাকায় মাছটি কিনেছেন তা বলেননি সাগর আলী।মাছটি বিক্রি করে তিনি লোকসান গুনেছেন।
তিনি আরও জানান,মাছটির পিঠের দিকে পাখার মতো আছে,সে কারণে এটিকে পাখি মাছ বলেন জেলেরা।এটি মূলত সামুদ্রিক মাছ।মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ায় দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে।মাছটি পটুয়াখালীর কুয়াকাটা থেকে বিক্রির জন্য নাটোর শহরের ভোলার আড়তে নিয়ে আসা হয়।
পাঁচ ফুটের কিছু বেশি লম্বা মাছটির পিঠে চড়া পাখা রয়েছে।মুখের সামনে ছিল রাডারের মতো প্রায় দেড় ফুট লম্বা শুড়।ধূসর বর্ণের মাছটি ছিল মৃত।তবুও দীর্ঘ সময় ধরে আস্ত মাছটি দেখেছে অগণিত মানুষ।

বিডি// নিজস্ব প্রতিবেদক দৈনিক তোকদার নিউজ.কম এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST