1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য ব্র্যাকের উদ্যোগে এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ব্র্যান্ড ম্যানেজমেন্ট এন্ড কমিউনিকেশন ডিভিশনের মিটিং তাড়াইলে পুলিশের অভিযানে ২৭ মামলার আসামিসহ গ্রেফতার-৪ লিবিয়ার ভুমধ্যসাগর উপকূলে ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্ট নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বাজিতপুরে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ খালি চেয়ারটার নাম বাবা এই সরকার জনগণের সরকার, বিনা ভোটের সরকার নয়— এমপি জালাল উদ্দিন মসজিদে দানের টাকায় জাল নোট, সাংবাদিক পরিচয়ে ধামাচাপার চেষ্টা; আটক ১,
শিরোনাম

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় রিকশাচালক নিহত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৩৯৩ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় শরিফ হোসেন (২৭) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনার পরে স্থানীয় এলাকাবাসীরা ঘাতক বাসটিকে আটকিয়ে রেখে ভাংচুর করে।

পরে পুলিশ খবর পেয়ে দুর্ঘটনার স্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস সড়কের মালশাপাড়া কাটাওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালক শরিফ হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি মহল্লার সেরাবত আলীর ছেলে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জের এস আই পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিরাজগঞ্জ আসার পথে পৌর শহরের মালশাপাড়া কাটাওয়াপদা এলাকায় এলে একটি রিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই রিকশাচালক শরিফ নিহত হন।

স্থানীয় এলাকাবাসীরা ঘাতক বাসটি আটক করে ভাঙচুর চালায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি থানায় নিয়ে আসতে চাইলে স্থানীয় এলাকাবাসীরা বাধা দেয়। এ সময় এক পর্যায়ে পুলিশের সঙ্গে স্থানীয় এলাকাবাসীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST