1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ‘কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান’—তাড়াইলে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মেনোপজ: নারীর জীবনের নতুন অধ্যায়—পরিবর্তনকে গ্রহণ করেই সুন্দর হোক আগামীর পথচলা আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগে আইনি ব্যবস্থার দাবি এনসিপির নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার
শিরোনাম

পারিবারিক কবরস্থানে সমাহিত হন ডঃ আলাউদ্দিন

  • প্রকাশ কাল বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৪২৮ বার পড়েছে

আবু হানিফ পাকুন্দিয়া : কিশোরগঞ্জ-১, পাকুন্দিয়া-হোসেনপুর) বতমানে কিশোর গন্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্রধান মন্ত্রী শেখ হাসিনার শিক্ষা বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে যাওয়া এ শিক্ষকের মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭৩ বছর।
তার পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রথম জানাজা হয় প্রতিষ্ঠানের সাবেক উপাচার্যের। পরে তার মরদেহ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নিজ গ্রামের বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩ টায় শ্রদ্ধা নিবেদন ও গার্ড অফ অনার প্রদান করে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজাল, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট সোহরাব উদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান এডভোকেট মোখলেছুর রহমান বাদল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আল আমিন হোসাইন, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ কে নিয়ে সৃতিচারণ করেন।
অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ মহান মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডোর সাহসী বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিক্ষা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর খবরে তার নির্বাচনী এলাকা বিশেষ করে হোসেনপুর উপজেলা, পাকুন্দিয়া, কটিয়াদি ও কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST