1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা
শিরোনাম

ইউএনও লুবনার বিলাসিতা, দুপুরের খাবার বিল ১০০০ টাকা

  • প্রকাশ কাল সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৫০৪ বার পড়েছে

জোবায়ের হোসেন খান, তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ নিয়ে বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে—আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা। এই কর্মশালাকে কেন্দ্র করে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন সরকারি অর্থ অপচয়ের মহোৎসবে মেতে উঠেছেন। সাধারণ মানুষের কষ্টার্জিত, শ্রমিকের রক্ত ঘামের টাকা যেন উনার কাছে কোন মূল্য নেই। কর্মশালায় অংশগ্রহণকারীদের সকালের নাস্তা খরচ প্রতি জনে ২০০ টাকা, দুপুরের খাবার প্রতিজনে ১,০০০ টাকা, বিকালের নাস্তা খরচ ২০০ টাকা। দুপুরের খাবারের তালিকায় একজনের জন্য রয়েছে, বিশেষ ভাত এক প্লেট ২২০ টাকা, চিকেন মাসালা ২৫০ টাকা, সবজি এক প্লেট একশত টাকা, চিকেন ফ্রাই এক পিচ ৮০ টাকা, এক প্লেট সালাদ ৩০০ টাকা ও কোকা কোলা কেন ৫০ টাকা, সবমিলিয়ে প্রতিজনে ১,০০০ টাকা দুপুরের খাবার খরচ। এই কর্মশালায় সর্বমোট ৬০ জন অংশগ্রহণ করলেও উনি ১০০০ টাকা দরে ৬৫ টি লাঞ্চ প্যাকেট ক্রয় করেন। ৫,০০০ টাকার অতিরিক্ত দুপুরের খাবার ক্রয় করেন। সকাল ও বিকেলের নাস্তার মধ্যে রয়েছে একটি বার্গার ৮০ টাকা, স্যান্ডউইচ ৬০ টাকা, আপেল ১ টি ২০ টাকা, কেক ১ টি ২৫ টাকা, পানি ১৫ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ২০২৩ সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আশঙ্কা তৈরি হয়েছে এবং সে কারণে সরকার ইতোমধ্যেই আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে।ব্যয় সঙ্কোচনের লক্ষ্যে নতুন অর্থবছরে সরকারি সব প্রতিষ্ঠানের জন্য যানবাহন কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কমিটির সম্মানী ভাতাও স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখানে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে ইউএনও লুবনার সরকারি অর্থ অপচয়ের ঘটনায় অবাক হয়েছে তাড়াইলের সচেতন নাগরিক সমাজ।

তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈশ্বিক অর্থনীতির এ হালের জন্য এর আগে ইউক্রেন যুদ্ধ আর পরাশক্তি গুলোর নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞাকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন। পরিস্থিতি মোকাবেলায় দেশের মানুষকে প্রতি ইঞ্চি জমিতে শস্য আবাদের পরামর্শ দিয়েছেন যাতে করে উৎপাদন বাড়িয়ে মানুষ সঞ্চয় করতে পারে। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের জেরে আমেরিকা ও রাশিয়ার নানা পদক্ষেপের কারণে ইতোমধ্যেই অর্থনীতিতে নানা প্রভাব পড়েছে এবং দ্রব্যমূল্য বেড়েছে অনেকখানি। সামনে সংকট আরও বেশি হলে অর্থনীতির অবস্থা কেমন দাঁড়ায় তা নিয়ে তাই বেশ উদ্বেগ আছে সংশ্লিষ্টদের মধ্যে।
বিশ্বমন্দার এই সময়ে তাড়াইলের ইউএনও এর অর্থ অপচয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবী।
(তথ্যসূত্র- তথ্য অধিকার আইন অনুযায়ী প্রাপ্ত তথ্য।)

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST