1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজারহাটে স্টার্টআপ ও বিজ্ঞান মেলায়তরুণদের উদ্ভাবনী ভাবনার ঝলক জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে কটিয়াদীতে বিএনপির আনন্দ মিছিল ব্রাজিল ভক্তদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি সুষম উন্নয়ন, জবাবদিহিতা ও নতুন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গীকার: প্রধানমন্ত্রীর নিকলীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের মূল্যায়ন পুরস্কার দেবো-এমপি ইকবাল ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ভাটারা কাঁচা রাস্তায় উন্নয়নের ছোঁয় কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা সহ এক তরুণী‌ আটক শৈশবের দামে উন্নয়ন: কোন পথে বাংলাদেশ? হোসেনপুরে শিক্ষক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র
শিরোনাম

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

  • প্রকাশ কাল সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৩৩৩ বার পড়েছে

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
ঃ- নরসিংদীর বেলাবতে নিউজ টুয়েন্টিফোর ডট কম এর যুগ্ম বার্তা সম্পাদক ও দৈনিক যায় যায় দিনের সহ সম্পাদক, বিশিষ্ট কবি ও সংগীত গীতিকার মোঃ ওমর ফারুক বিশাল(৩২) নিহত হয়েছে।নিহত ফারুক বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের ছেলে।সাত ভাইয়ের মধ্যে ফারুক পঞ্চম । ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সোমবার ৭ নভেম্বর সকাল পৌনে ১০টার দিকে বাড়ি হতে গাজীপুর যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল পল্লি বিদ্যুৎ সমিতি-২ অফিস সংলগ্ন স্থানে পৌছালে সিলেট গামী ফ্রেশ কোম্পানীর একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই ওমর ফারুক বিশাল নিহত হয় । এসময তার সহযোগি মোটরসাইকেল চালক মোঃ ইমাম হোসেন স্বজল গুরুতর আহত হন৷ পরে তার অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বজল একই এলাকার মোঃ মজিবুর রহমানের ছেলে। ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ মোজাম্মেল হোসেন বলেন, এ ঘটনায় ফ্রেশ কোম্পানির কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। দূর্ঘটনার শিকার মটর সাইকেলটি আমাদের হেফাজতে রয়েছে। ড্রাইভার পলাতক। এ ঘটনায় চালক ও কাভার্ড ভ্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST