1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ব্র্যান্ড ম্যানেজমেন্ট এন্ড কমিউনিকেশন ডিভিশনের মিটিং তাড়াইলে পুলিশের অভিযানে ২৭ মামলার আসামিসহ গ্রেফতার-৪ লিবিয়ার ভুমধ্যসাগর উপকূলে ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্ট নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বাজিতপুরে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ খালি চেয়ারটার নাম বাবা এই সরকার জনগণের সরকার, বিনা ভোটের সরকার নয়— এমপি জালাল উদ্দিন মসজিদে দানের টাকায় জাল নোট, সাংবাদিক পরিচয়ে ধামাচাপার চেষ্টা; আটক ১, বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত
শিরোনাম

কোন প্রকারের সাড়া নেই বাম জোটের হরতালে

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৪২ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-

জ্বালানি তেল,ইউরিয়া সার,খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করে বাম গণতান্ত্রিক জোট। সকাল ৬টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এই হরতাল।

তবে সাড়া ছিল না বাম জোটের এই হরতালে।রাজধানীর বিভিন্ন এলাকায় ছোট আকারে হরতালের সমর্থনে মিছিল ও প্রতিবাদ সভা হলেও সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

হরতাল শুরু হয় ভোর ছয়টায়।সকাল সাতটার পর রাজধানীর শাহবাগ মোড়ে মিছিল নিয়ে হাজির হন হরতাল সমর্থকরা। তবে পুলিশের বাধায় কিছুক্ষণ পর তারা শাহবাগ মোড় ছেড়ে চলে যান।

বাম গণতান্ত্রিক জোটের নেতাদের দাবি,পল্টন মোড়সহ আশপাশের এলাকায় নেতাকর্মীরা সমবেত হয়ে পিকেটিং ও প্রচারণা চালিয়েছে।

এদিকে, রাজধানীর বায়তুল মোকাররম,জিরো পয়েন্ট, গুলিস্তান,প্রেস ক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অফিসগামী মানুষের কারণে যানবাহনের চাপ লক্ষ করা গেছে।এছাড়া দোকানপাট-মার্কেটও খুলেছেন ব্যবসায়ীরা।

তবে হরতালে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST