1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় কিশোরগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত- রফিকুল ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক লিবিয়ার বন্দরে আরও একটিরুশ জাহাজে বিস্ফোরণ মদনে টোল আদায়কে কেন্দ্র করে লাথির আঘাতে জুলাইযোদ্ধা নিহত হোসেনপুরে শহীদ বৃদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কটিয়াদীতে জমির সীমানা নিয়ে বিরোধে যুবদল নেতা নিহত জেলা লিগ্যাল এইড অফিস কিশোরগঞ্জের সফলতা ‎হোসেনপুরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে অপপ্রচার নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ কিশোরগঞ্জে ছয় প্রতিবন্ধীর পাশে জেলা পরিষদ
শিরোনাম

‎হোসেনপুরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে অপপ্রচার

  • প্রকাশ কাল রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক
‎
‎ কিশোরগঞ্জের হোসেনপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি সম্পাদনা করে অপপ্রচার, মানহানিকর মন্তব্য ও বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে হোসেনপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক এস কে শাহীন নবাব।
‎
‎গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া লিখিত আবেদনে তিনি এ অভিযোগ করেন।
‎
‎অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ নভেম্বর সকাল ১০টার দিকে ‘Rakibul Hasan Parvez’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর ও স্থানীয় কয়েকজন সাংবাদিকের ছবি সম্পাদনা করে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ছবির সঙ্গে যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। পাশাপাশি তাঁকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
‎
‎আবেদনে আরও বলা হয়, কয়েকটি ফেসবুক আইডি ও পেজ থেকে তাঁকে মিথ্যা, ভূয়া সাংবাদিক আখ্যা দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অপপ্রচার এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এসব কর্মকাণ্ডে তিনি ও তাঁর পরিবার সামাজিকভাবে বিব্রত হচ্ছেন এবং ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছেন।
‎
‎লিখিত অভিযোগে সংশ্লিষ্ট কয়েকটি ফেসবুক আইডি ও ব্যক্তির নাম উল্লেখ করে বিষয়টি ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে নথিভুক্ত রাখা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
‎
‎এ বিষয়ে অভিযোগকারী সাংবাদিক এস কে শাহীন নবাব বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও সম্পাদিত ছবি ছড়িয়ে তাঁর সম্মানহানি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
‎
‎অভিযোগের সত্যতা যাচাই ও তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST