1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

কিশোরগঞ্জে ছয় প্রতিবন্ধীর পাশে জেলা পরিষদ

  • প্রকাশ কাল রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে ছয় প্রতিবন্ধী ব্যক্তির চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করেছে জেলা পরিষদ। রবিবার (২২ নভেম্বর) সকালে জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

এ সময় জেলা পরিষদের প্রশাসক বলেন, অনেকেই মনে করেন প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা। কিন্তু এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের বোঝা নয়, বরং সম্পদে পরিণত করতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। জেলা পরিষদের পক্ষ থেকে হুইলচেয়ার বিতরণ সেই উদ্যোগেরই প্রতিফলন। আমরা চাই প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা হয়ে না থেকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠুক। তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আমরা কাজ করে যাচ্ছি।

সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দেশ আরও সুন্দর হবে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিরাও স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST