1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের উদ্যোগে হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের ভৈরবে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে সাংবাদিক এম.আর রুবেলের ওপর হামলা নিষিদ্ধ আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বেলাবোতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’
শিরোনাম
কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের উদ্যোগে হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের ভৈরবে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে সাংবাদিক এম.আর রুবেলের ওপর হামলা নিষিদ্ধ আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বেলাবোতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র

কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের উদ্যোগে হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন

  • প্রকাশ কাল শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের উদ্যোগে হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন

১৩ নভেম্বর ছিল জননন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে জেলা শহরের হোটেল শেরাটন হলরুমে এক আনন্দ আড্ডার আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ। সংগঠনের সভাপতি মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে জেলার সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিগণ এতে অংশগ্রহণ করেন।
হুমায়ূন আহমেদের বর্নাঢ্য জীবন নিয়ে আলোচকগণ অভিব্যক্তি প্রকাশ করেন। বক্তব্য রাখেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের অধ্যাপক আল জাবির, লেখক ও গবেষক মু আ লতিফ, কবি বাঁধন রায়, কিশোরগঞ্জ থিয়েটার ফোরামের সাবেক সভাপতি কোহিনূর আফজল, নাট্য ও নৃত্যজন মানস কর, নাট্য নির্দেশক আবদুল ওয়াহাব, সহযোগী অধ্যাপক সামিউল হক মোল্লা, ছড়াকার বিজন কান্তি বণিক, জেলা উদীচীর সাধারণ সম্পাদক বাবুল রেজা, ছড়াকার সাদরুল উলা, সাংস্কৃতিক সংগঠক সমর কান্তি সরকার প্রমুখ।

আলোচনা শেষে হুমায়ুন আহমেদ নির্মিত শ্রাবণ মেঘের দিন, চন্দ্রকথা ও আমার আছে জল চলচ্চিত্রের জনপ্রিয় আটটি গান পরিবেশন করেন কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের শিল্পী একেএম জসিম উদ্দিন হিরু, রাজীব রূপক, কায়েস আকন্দ, নিরব রিপন, সেতারা বেগম সেতু, জহিরুল ইসলাম রুবেল, মেহেদী হাসান হৃদয় ও তাসলিমা নিঝুম। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কবির উদ্দিন ফারুকী সোয়েল।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST