1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সরিষাবাড়ীতে জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে এক কৃষকের আধা পাকা ধান নষ্টের অভিযোগ নবী নগরে অস্ত্রধারীদের মহড়া, মেঘনা পাড়ে বালু লুটে আতঙ্কঅসহায়ত্বের আরেক নাম সলিমগঞ্জ ও বড়িকান্দি কটিয়াদীতে কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু চুরি-ছিনতাই থেকে খুন-সংঘর্ষ, অপরাধ ঠেকাতে ক্যামেরার চোখে কিশোরগঞ্জ শহর রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা শেরপুর সীমান্তে বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের উদ্যোগে হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের ভৈরবে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে সাংবাদিক এম.আর রুবেলের ওপর হামলা নিষিদ্ধ আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বেলাবোতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
শিরোনাম

ভৈরবে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে সাংবাদিক এম.আর রুবেলের ওপর হামলা

  • প্রকাশ কাল শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়েছে

মুহাম্মদ কাইসার হামিদ

কিশোরগঞ্জের ভৈরবে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক আজকের পত্রিকার ভৈরব প্রতিনিধি এম.আর রুবেল। এ সময় হামলাকারীরা তাঁকে মারধর করে তাঁর মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার কমলপুর এলাকায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

জানা যায়, ১২ নভেম্বর বৃহস্পতিবার রাতে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে কমলপুর নয়াবাড়ি ও সাধু মিয়ার বাড়ির লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার সন্ধ্যায় একটি সালিশ-বৈঠক বসার কথা ছিল। তবে বৈঠকের আগেই বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ থেকে ৩০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত এক যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক এম.আর রুবেল জানান, সংঘর্ষের খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সে সময় পুলিশ সদস্যদের উপস্থিতিতেই দুই পক্ষকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে থাকতে দেখা যায়। ঘটনার বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করার পর নয়াবাড়ির লোকজনের পেছনে দাঁড়িয়ে তিনি মোবাইল ফোনে প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন।

তিনি আরও জানান, ভিডিও ধারণ করার পরই নয়াবাড়ির আরফাত মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন যুবক তাঁর ওপর অতর্কিত চড়াও হন। তাঁকে বেধড়ক মারধর করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এ সময় দুই যুবক তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা দা ও বল্লম নিয়ে তাঁদের ওপরও হামলার চেষ্টা চালান। জীবন বাঁচাতে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং কোনোমতে জুতা ফেলে চলন্ত একটি রিকশায় উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তিনি ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, সাংবাদিক এম.আর রুবেলের ওপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাংবাদিক এম.আর রুবেলের ওপর হামলার বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST