1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদীতে কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু চুরি-ছিনতাই থেকে খুন-সংঘর্ষ, অপরাধ ঠেকাতে ক্যামেরার চোখে কিশোরগঞ্জ শহর রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা শেরপুর সীমান্তে বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের উদ্যোগে হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের ভৈরবে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে সাংবাদিক এম.আর রুবেলের ওপর হামলা নিষিদ্ধ আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বেলাবোতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
শিরোনাম

কটিয়াদীতে কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশ কাল শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদীতে নিজ ভাড়া বাসার তিনতলার ছাদে সমবয়সীদের সঙ্গে কানামাছি খেলতে গিয়ে নিচে পড়ে অদ্রি বর্মন (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। যে শিশুর হাসি-আনন্দে মুখর থাকার কথা ছিল পরিবার ও বিদ্যালয় প্রাঙ্গণ, তার এমন অকালপ্রয়াণে শোকাহত স্বজন ও এলাকাবাসী।
শুক্রবার সন্ধ্যায় কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। পরে ঢাকায় নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
নিহত অদ্রি বর্মন পুলিশের উপপরিদর্শক (এসআই) সুভাষ বর্মনের মেয়ে। সে কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। সুভাষ বর্মন আগে কটিয়াদী মডেল থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া তদন্তকেন্দ্রে দায়িত্ব পালন করছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় অদ্রি নিজ বাসার তিনতলার ছাদে সমবয়সী শিশুদের সঙ্গে কানামাছি খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত ছাদের কিনারা থেকে নিচে পড়ে যায় সে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায় শিশুটি। তার পড়ে যাওয়ার ঘটনা দেখে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেন। তবে পথেই তার মৃত্যু হয়। অদ্রিকে বাঁচানোর স্বজনদের সব চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অদ্রি বর্মন তাঁর প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। বাসার ছাদে খেলাধুলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগও আসেনি।
নয় বছর বয়সী অদ্রি বর্মনের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST