হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলার জিনারী ইউনিয়নের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগে তদন্তের অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এহসানুল হকের বিরুদ্ধে ।
এ ঘটনায় জিনারী ইউনিয়নের ইউনিয়ন হাজিপুর বাজারের মেসার্স রামিম এন্টারপ্রাইজের মালিক মফিজুল ইসলাম (মানিক) জেলা প্রশাসক (ডিসি) ও হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর পৃথক লিখিত অভিযোগ করেছেন । অভিযোগে তিনি ডিলার নিয়োগের বিষয়টি পুনঃতদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান। অভিযোগে উল্লেখ করেন, টিসিবির ডিলার হওয়ার জন্য আবেদন করার পর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এহসানুল হক তাঁর ব্যবসা প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করেন। তদন্ত প্রতিবেদনে তাঁকে প্রকৃত মুদি ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, মুদি দোকান এবং টিসিবির পণ্য সংরক্ষণের জন্য ১০ মেট্রিক টন ধারণক্ষমতার উপযোগী জায়গাও রয়েছে তবে ফাইনাল রিপোর্টে মোটা অংকের টাকা খেয়ে আবু হানিফা ট্রেডার্সে পক্ষে এক তরফা ভালো রিপোর্ট করেন এ কর্মকর্তা।
এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এহসানুল হক মোটা অংকের টাকা নেওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, আমি সঠিক রিপোর্ট দিয়েছি,কে পাবে কে পাবে না সেটা আমার দেখার দায়িত্ব নয়। আমি শুধু সুষ্ঠু তদন্ত করেছি মাত্র। এটা বাণিজ্যি মন্ত্রাণালয়ের এক্তিয়ারভুক্ত বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে