1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল হোসেনপুরে টিসিবি ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ: পুনঃতদন্তের দাবি ওয়ার্ড আওয়ামী লীগের সাঃ সম্পাদক কে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে শোকজ বিএনপি নেতা ইটের শহরে নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেন? কটিয়াদীতে বিএনপির বিক্ষোভ মিছিল, ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি অনুমোদন কুড়িগ্রামে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত নিকলীতে ডিসি সোহানা নাসরিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
শিরোনাম

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি অনুমোদন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার ২ বছর মেয়াদী ১১ সদস্যবিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ.কে.এম. মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদারের স্বাক্ষরে ১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ফটো সাংবাদিক  শাহাবুল আকন্দ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তৌকির আহাম্মেদ হাসু।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি ফরিদুল ইসলাম শেখ ফরিদ, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম তুফান, যুগ্ম সাধারণ সম্পাদক এম. কাওসার সৌরভ, অর্থ সম্পাদক মৌ আক্তার, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশান এবং দপ্তর সম্পাদক রাশেদুল হাসান নওশাদ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল রানা (সদস্য-১) ও এন.এইচ. বাবু ঢালী (সদস্য-২)।
নবগঠিত এ কমিটির মাধ্যমে জামালপুর জেলার ফটো সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, পেশাগত সৌহার্দ্য ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। পাশাপাশি ফটো সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ফটো সাংবাদিকতা শুধু ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ক্যামেরার চোখে সমাজের বাস্তবতা, অনিয়ম, সম্ভাবনা ও মানুষের সুখ-দুঃখের চিত্র তুলে ধরাই একজন ফটো সাংবাদিকের অন্যতম দায়িত্ব। সেই দায়িত্ববোধ, পেশাগত নিষ্ঠা ও ঐক্যকে ধারণ করে জামালপুরে ফটো সাংবাদিকতার মানউন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
এদিকে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST