1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পাকুন্দিয়ায় স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে সংবর্ধনা পাকুন্দিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন নান্দাইলে রাস্তার ইট তুলে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের শাস্তির দাবি হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক বিতরণ কুলিয়ারচরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও কৃষক দল নেতা বিল্লাল হত্যার তিন বছর: বিচারের দাবিতে কান্না বাবার নিকলীতে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত মাদারীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার রায়ের অপেক্ষা জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ হোসেনপুরে সরকারি খাস জায়গা ও কাঁচা বাজারের শেড দখলমুক্ত হোসেনপুরে ইউনিয়ন বিএনপির নেতার দলীয় শৃঙ্খলা বঙ্গের অভিযোগে সংবাদ সম্মেলন
শিরোনাম

হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক বিতরণ

  • প্রকাশ কাল রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়েছে

আতাহার আলী মৃধা মাসুদ হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, হোসেনপুরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং হোসেনপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক, সাবেক শাহেদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাসিম সবুজ, হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মানসুরুল হক রবিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া বিভিন্ন যুবসংগঠনের প্রতিনিধিরা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য যুবসমাজকে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের একপর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির আয়োজন শেষ হয়।
আয়োজনে: উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, হোসেনপুর, কিশোরগঞ্জ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST