সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
গত ২১ সেপ্টেম্বর সোমবার রাতে রাজারহাট প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা মাদক দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সহ-সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কমিটির উপদেষ্টা অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম,অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক জিহাদী,ডাক্তার মোনাইমখা,উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,যুগ্ম সাধারণ সম্পাদক রুশো চৌধুরী,যুগ্ম সংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম,গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক রেজাউল হক,রাজারহাট ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ আখেরুজ্জামান,ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আলতাব হোসেন,চাকিরপশার ইউনিয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম তপন ও সাধারণ সম্পাদক ইউনুস আলী,নাজিমখান ইউনিয়নের প্রতিনিধি মাকসুদুর রহমান সহ অনেকে বক্তব্য দেন।