1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজারহাট উপজেলা মাদক,দাদন ও দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ বিভাগে পুকুরচুরি: ১২ মিটারের তিনটি দামি খুঁটি কেটে ৯ মিটার করার নজিরবিহীন দুর্নীতি! জমি বায়নার ৫ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগে আদালতে মামলা ধর্ষণ মামলার আসামির শাস্তির দাবিতে নান্দাইলে শিক্ষার্থীদের মানববন্ধন- চসিক অনুমোদনহীন বিজ্ঞাপন অপসারণ জরিমানা ও নির্মাণসামগ্রী জব্দ কটিয়াদীতে ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর পুকুরে যুবকের মরদেহ, আটক ১ তাড়াইলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার রংপুর বিভাগীয় কমিশনারের কুড়িগ্রাম জেলা পরিদর্শন
শিরোনাম

বিদ্যুৎ বিভাগে পুকুরচুরি: ১২ মিটারের তিনটি দামি খুঁটি কেটে ৯ মিটার করার নজিরবিহীন দুর্নীতি!

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়েছে

কিশোরগঞ্জ সদর প্রতিনিধি:
সরকারি বরাদ্দের ১২ মিটার দৈর্ঘ্যের মূল্যবান ও মজবুত কংক্রিটের তিনটি বৈদ্যুতিক খুঁটি (পোল) ভেঙে ৩ মিটার করে কেটে ফেলে ৯ মিটারে রূপান্তর করার এক নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন সরকারি অর্থ আত্মসাতের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে খুঁটির গঠনগত স্থায়িত্ব নষ্ট হয়ে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে।
​সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশে ফেলে রাখা ১২ মিটার দৈর্ঘ্যের তিনটি নতুন পিসি পোলের মাথা ও নিম্নাংশ কেটে গুঁড়ো করে ফেলা হয়েছে। ভেতরের রড কেটে সেগুলোকে জোরপূর্বক ৯ মিটার খুঁটিতে রূপান্তর করা হচ্ছে।
​এ বিষয়ে জানতে চাইলে দপ্তরের সহকারী প্রকৌশলী অনিক অধিকারী, উপ-সহকারী প্রকৌশলী অনুজ, উপ-বিভাগীয় প্রকৌশলী ইমতিয়াজ হোসেন মামুন এবং স্টোর কিপার সুমন ‘কালের নতুন সংবাদ’-এর প্রতিনিধিকে জানান, তিনটি ১২ মিটারের খুঁটি ভেঙে ৯ মিটার করার এই বিষয়ে তারা কিছুই জানেন না। কোনো অবস্থাতেই সরকারি স্পেসিফিকেশনের নির্ধারিত পোলে এভাবে কাটছাঁট করার বিধান নেই বলেও তারা জানান।
​তবে কর্মকর্তারা অনভিজ্ঞতার অজুহাত দেখিয়ে এড়িয়ে গেলেও ঠিকাদার মিঠুনের প্রতিনিধি সম্পূর্ণ ভিন্ন তথ্য দিয়েছেন। ঠিকাদারের লোকের দাবি, “নির্বাহী প্রকৌশলীর প্রত্যক্ষ নির্দেশেই ১২ মিটারের এই তিনটি পোল ভেঙে ৯ মিটার বানানো হয়েছে।”
​কর্মকর্তাদের এমন পরস্পরবিরোধী বক্তব্য এবং অনিয়ম ঢাকা দেওয়ার চক্রান্তে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজ। ৯ মিটার পোলের চাহিদা থাকা সত্ত্বেও ১২ মিটারের দামি পোল বাজেট থেকে খাতায় অনিয়ম করে কেটে কমানোর মাধ্যমে সরকারি তহবিল তছরুপের চেষ্টা চলছে বলে স্থানীয়রা মনে করছেন।
​বিদ্যুৎ বিভাগের এই প্রকাশ্য অনিয়ম ও দুর্নীতির বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ী টিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST