1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, জিম্মি করে ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার হুকুমে বাড়িতে সন্ত্রাসী তাণ্ডব: গেট ভাঙচুর ও প্রাণনাশের হুমকি কুড়িগ্রামে ছুরিকাঘাতে বৃদ্ধেরমৃত্যু,অভিযুক্ত আটক ধরলা সেতুতে বাসের ধাক্কায় দুইমোটরসাইকেল আরোহী নিহত হোসেনপুরে বিএনপি নেতা মবিনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সরিষাবাড়ীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবকের ১ বছরের কারাদণ্ড নান্দাইলে ২০ অস্বচ্ছল নারী প্রশিক্ষণ শেষে পেলেন সেলাই মেশিন কিশোরগঞ্জে হাঁসের খামারি নয়নের ওপর হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম’-এর নবীন বরণ কুলিয়ারচরে চাঁদাবাজির প্রতিবাদে ষড়যন্ত্র,নারী শিশু আটক,আসামি পলাতক,ফের গ্রেফতার, ওসি ক্লোজ
শিরোনাম

গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, জিম্মি করে ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ

  • প্রকাশ কাল শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়েছে

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্ধ্যারাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি শেষে ডাকাতদল প্রবাসীর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে, বেঁধে রেখে
ছেলের সামনেই তার মা(৩০) কে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারন করে। গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের কালিবাড়িচর এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানা পুলিশ একজনকে আটক করেছে।
থানা পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীদের কাছ থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কালিবাড়িচর এলাকার তাহের উদ্দিনের ছেলে শরীফ মিয়া (২৩), আরিফ মিয়া (২১), মমিনের ছেলে ফাহিম মিয়া (২২) মোফাজ্জলের ছেলে রাজিব (২৩), নূরুল হকের ছেলে এনামুল হক (২২) সহ এলাকায় চিহিুত বখাটে ও মাদকাসক্ত এই পাঁচজন সশস্ত্র যুবক একই এলাকার প্রবাসীর অর্ধেক নির্মাণ করা বাড়িতে প্রবেশ করে প্রবাসীর ছেলের কাছে পানি চায়। প্রবাসীর ১৪ বছর বয়সী ছেলে জগ ও গ্লাস ভর্তি পানি নিয়ে দরজার কাছে আসা মাত্রই সশস্্র ডাকাত দল প্রবাসীর ছেলেকে ধরে ঘরের দরজার কাছেই একটি গাছের সাথে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। সশ¯্র ডাকাত দল ঘরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে বাড়ি নির্মাণের খরচ বাবদ আলমারিতে রাখা নগদ ৫ লাখ টাকা, আলমারিতে রাখা স্বর্নালংকারসহ গৃহবধূর গলার হার, কানের দুলসহ ৫ লাখ মূল্যের প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিপত্র লুটে নেয়। জিনিসপত্র লুট করার পর ডাকাত দলের সদস্যরা ঘরের দরজার সামনে বেঁধে রাখা ছেলের গলায় চাপাতি ধরে জিম্মি করে তার মাকে দরজার সামনে এনে ছেলের সামনেই অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষন করে। রাজিব নামের ডাকাত দলের সদস্য ছেলের সামনে মায়ের সংঘবদ্ধ ধর্ষনের ঘটনা ভিডিও ধারন করে এবং ধর্ষিত প্রবাসীর স্ত্রী ও ছেলেকে হুমকি দেয় আগামী তিন দিনের মধ্যে আরো দুই লাখ টাকা না দিলে এবং এই ঘটনা প্রকাশ করলে ধর্ষনের ভিডিও ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে।
ডাকাতদল চলে যাওয়ার পর ভুক্তভোগিদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে এবং গফরগাঁও থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে, অভিযানে বের হয়। গফরগাও থানা পুলিশ গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দুরে কালীবাড়িচর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি নির্জন স্থানে অভিযুক্তদের ঘেরাও করে। অভিযুক্ত ৪ জন পালিয়ে গেলেও রাজিব ডাকাতকে পুলিশ আটক করে। ধর্ষনের ভিডিও ধারন করা মোবাইলটি রাজিব ডাকাত পানিতে ফেলে দিলে থানা পুলিশ পানি থেকে মোবাইলটি উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতংকিত এলাকাবাসী অপরাধিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও) সাকেল এএসপি মনতোষ বিশ্সাস জানান, এ ঘটনায় রাজিব নামে একজনকে আটক করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়া চলামান। অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুতই আসামীদের আইনের আওতায় আনা হবে।

এম, কামরুজ্জামান
গফরগাঁও, ময়মনসিংহ
তারিখ ঃ ১৮.০৯.২০২৬
মোবাইল-০১৭১২৬৮৫৭৮৮

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST