1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, জিম্মি করে ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার হুকুমে বাড়িতে সন্ত্রাসী তাণ্ডব: গেট ভাঙচুর ও প্রাণনাশের হুমকি কুড়িগ্রামে ছুরিকাঘাতে বৃদ্ধেরমৃত্যু,অভিযুক্ত আটক ধরলা সেতুতে বাসের ধাক্কায় দুইমোটরসাইকেল আরোহী নিহত হোসেনপুরে বিএনপি নেতা মবিনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সরিষাবাড়ীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবকের ১ বছরের কারাদণ্ড নান্দাইলে ২০ অস্বচ্ছল নারী প্রশিক্ষণ শেষে পেলেন সেলাই মেশিন কিশোরগঞ্জে হাঁসের খামারি নয়নের ওপর হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম’-এর নবীন বরণ কুলিয়ারচরে চাঁদাবাজির প্রতিবাদে ষড়যন্ত্র,নারী শিশু আটক,আসামি পলাতক,ফের গ্রেফতার, ওসি ক্লোজ
শিরোনাম

কুড়িগ্রামে ছুরিকাঘাতে বৃদ্ধেরমৃত্যু,অভিযুক্ত আটক

  • প্রকাশ কাল শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে রোস্তম আলী খোকা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জলিল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
নিহত রোস্তম আলী খোকা চর হরিকেশ এলাকার বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, সকালে চা পান শেষে বাড়ির কাছে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় হঠাৎ জলিল এসে কোনো পূর্ববিরোধ বা উসকানি ছাড়াই তাকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন রোস্তম আলী।
স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী জলিলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এলাকাবাসীর অভিযোগ, চর হরিকেশ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার ঘটেছে। এর প্রভাবে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়েছে। এতে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা এলাকায় মাদক ও অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST