1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে চাঁদাবাজির প্রতিবাদে ষড়যন্ত্র,নারী শিশু আটক,আসামি পলাতক,ফের গ্রেফতার, ওসি ক্লোজ মৃত্যুর আগে বাঁচতে চেয়েছিল ফিরে যেতে চেয়েছিল তার স্ত্রী সন্তানের কাছে আকুতি শক্ত ভিত্তি তৈরি করেই কাজ বন্ধ- সরিষাবাড়ীর সড়কে দুর্ভোগের শেষ কোথায় ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল কারখানা: বিএসটিআইয়ের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ফখর আলম খান শেরপুরে চাচিকে গলা কেটে হত্যা, ভাতিজা গ্রেপ্তার করিমগঞ্জে দাখিল পরীক্ষায় এ+ ও এ গ্রেডপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নারায়ণপুরে ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন পিডিবিতে ভূতুড়ে রিডিং ও ট্যারিফ জালিয়াতি: অনুসন্ধানে ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী
শিরোনাম

কুলিয়ারচরে চাঁদাবাজির প্রতিবাদে ষড়যন্ত্র,নারী শিশু আটক,আসামি পলাতক,ফের গ্রেফতার, ওসি ক্লোজ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়েছে

ফারজানা আক্তার, কুলিয়ারচর( কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী এলাকার শ্যামল রায়ের ছেলে সিঙ্গাপুর প্রবাসী সজিব রায় ২৫ জুলাই তারিখে দুই মাসের ছুটিতে দেশে আসেন। তখন যশোর জেলার তার প্রেমিকার সাথে পারিবারিক ভাবে বিয়ে ঠিক হলেও ধর্মীয় বিঘ্নতার কারনে বিবাহ কার্য সম্পন্ন হয় নি। ১৩ সেপ্টেম্বর প্রেমিকা সজিবের এলাকায় আসলে আবারও ছেলের ঠাকুমা মারা গেছেন এবং এক দিন পরই তার সিঙ্গাপুর ফিরে যাওয়ার ফ্লাইট এগুলো জেনে ফিরে যান প্রমিকা।প্রেমিকা এ এলাকায় আসাকে কেন্দ্র করে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিনার মিয়া ও তার ছেলে শাহ আলম এবং কুদ্দুস মিয়ার ছেলে কায়ুম মিয়া সহ বেশ কয়েকজন সজিবের বাড়িতে গিয়ে হট্টগোল করেন এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এমনকি পুলিশে ধরিয়ে দেওয়া সহ বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন সজিব রায় ও তার মা ক্যালন রাণী।এ ঘটনায় ভয় পেয়ে পিতৃহীন সজিব তার বন্ধুর বাবা এবং বাবার বন্ধু রেনু মিয়াকে ডাকলে রেনু মিয়া এসে চাঁদা দাবির বিষয়ে বাধা সৃষ্টি করায় রেনু মিয়াকে ষড়যন্ত্র করে রাজনৈতিক মামলাতে ফাসানো হয়েছে বলে অভিযোগ করেন রেনু মিয়া ও স্থানীয়রা।
১৪ সেপ্টেেম্বর দুপুরে রেনু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন থানা পুলিশ। রেনু মিয়া গ্রেফতারের পর হাতকড়া সহ পালিয়ে যান। অভিযান পরিচালনা করে প্রায় নয় ঘন্টা পরে রেনু মিয়াকে পুনরায় গ্রেফতার করা হয়। রেনু মিয়াকে পালাতে সহায়তা করার অপরাধে রেনু মিয়ার গর্ভবতী মেয়ে, ছয় মাস ও দেড় বছরের শিশু বাচ্চার দুইজন মা সহ এলাকার আরো সাত জন নারীকে আটক করেন থানা পুলিশ। পরে মুচলেকা সহ তিন নারীকে ছেড়ে দেওয়া হলেও বাকি চার জনকে আদালতে সোপর্দ করা হয়। আদালতে সোপর্দ করা নারীদের মধ্যে একজন বলেন তাদের বাড়িতে পুলিশ আইছে শুনে দেখতে আইছিলাম এই সময় পুলিশ আমারে ধইরা লয়াইছে।আরেক নারী বলেন, কোন দিন বেডি পুলিশ দেখছি না, বেডি পুলিশ দেখতাম আইছলাম এর লাইগ্গা আমারে ধইরা থানায় আনছে।
আকলিমা আক্তার নামে এক নারী জানান,, আমি যখন দুধ বেচতে গেছিলাম, তখন নাকি রেনু মিয়া আমার ঘরে পলাইতে গেছিলো। এর লাইগ্গা আমারেও পুলিশে ধইরা আনছে।
এছাড়াও জানা যায়, মাধবদী ওয়ার্ড বিএনপির সভাপতি মিনার মিয়া ও কায়ুম মিয়া এরা এক বিধবা নারীর জমির ঝামেলা ভেঙ্গে দিবেন বলে ৫ হাজার টাকা দাবি করে সারে তিন হাজার টাকা আদায় করেও বিধবার কোন উপকার করেন নি।একই এলাকার নেতা হামিদের ছেলে সালাম মিয়া মুরগির কলিজা ঘিলার এক পিকাপ ভ্যান ওয়ালা থেকে প্রতি মাসে দশ হাজার টাকা চাঁদা দাবি করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

রেনু মিয়া পালিয়ে যাওয়ার বিষয়কে কেন্দ্র করে থানার ওসি কাজী আরিফ উদ্দিন’কে শোকজ এবং প্রশাসনিক কারনে তাকে ক্লোজ করা হয়।অন্যদিকে কর্মঠ এবং দায়িত্ববান ওসিকে ক্লোজ করার কারনে উপজেলা বাসীর মাঝে হতাশা বিরাজ করছে।ওসিকে ক্লোজ করার পর থেকেই উপজেলা বাসীর ভারাক্রান্ত মনের আবেগ ঘন স্টেটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরছে।স্থানীয়রা ওসির পূনর্বহালের দাবি জানিয়ে বলেন, আসামী পালিয়েছে এসআই এর থেকে ওসিকে কেন ক্লোজ করা হবে?
এ সকল বিষয়ে এএসপি আবু মুছা শেখ বলেন, পুলিশের উপর মব সৃষ্টি করে আওয়ামিলীগ নেতাকে সহায়তা করায় মহিলাদেরকে আটক করা হয়েছিল।ওসির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রসাশনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চাঁদাবাজির বিষয়টি অনুসন্ধান করা হবে।যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সকল বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য পুলিশ সুপার মো:মিজানুর রহমানকে বহু বার ফোন টেক্স করেও কোন সাড়া পাওয়া য়ায় নি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST