1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন পিডিবিতে ভূতুড়ে রিডিং ও ট্যারিফ জালিয়াতি: অনুসন্ধানে ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ সন্তানকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ পারভীনের লিবিয়া থেকে ১৬৮ জনকে দেশে পেরন কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন
শিরোনাম

রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশ কাল সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়েছে

জয়দেব আচার্য্য নিকলী কিশোরগঞ্জ।।।

নিকলীতে পরিবেশ সুরক্ষা ও জনকল্যাণে রাস্তা বনায়ন কর্মসূচি
আজ নিকলী উপজেলায় পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) নিকলী আইডিপি অফিসের উদ্যোগে রাস্তা বনায়ন কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জারইতলা ইউনিয়নের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ ইসহাক রানা।
অনুষ্ঠানে পিইপি নিকলী আইডিপি অফিসের পক্ষ থেকে রাস্তা বনায়ন কর্মসূচির উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরা হয়। বৃক্ষরোপণের মাধ্যমে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে এ ধরনের কর্মসূচির ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার দায়িত্ব নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তোলার বিনিয়োগ। তিনি রাস্তার পাশে রোপিত গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথিও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অর্থ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় উপকারভোগীসহ
পিইপি নিকলী আইডিপি অফিসের সংশ্লিষ্ট

কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিইপি নিকলী আইডিপি অফিস
দারিদ্র্য বিমোচনের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়—সমৃদ্ধ ও সবুজ সমাজ গড়ার প্রত্যয়ে।

আজকে ১৫ জন রাস্তা অংশীদারের মাঝে=১,৪৮,৮১৫/- এক লক্ষ আটচল্লিশ হাজার আটশত পনের টাকা বিতরণ করা হয়।
প্রতিপরিবার নগদে পেয়েছে ৯৯২১ টাকা।
মোট ৮৩ পরিবার মাঝে ২,২৫,০৬৩/- টাকা তুলে দেওয়া হবে ধাপে ধাপে ।।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST