1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল হোসেনপুরে টিসিবি ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ: পুনঃতদন্তের দাবি ওয়ার্ড আওয়ামী লীগের সাঃ সম্পাদক কে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে শোকজ বিএনপি নেতা ইটের শহরে নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেন? কটিয়াদীতে বিএনপির বিক্ষোভ মিছিল, ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি অনুমোদন
শিরোনাম

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১০১ বার পড়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ৩০০ শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা বাজারে অবস্থিত পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পলশা উচ্চ বিদ্যালয়, পলশা আলিম মাদরাসা, পলশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জেলেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়। পাশাপাশি বিতরণকৃত চারাগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন অতিথিরা। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেসুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফজলে রাব্বী, সম্পাদক মো. আমিরুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. আমিরুল ইসলাম বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, সমিতি কৃষিখাত ও স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসস্থল গড়ে তুলতেও কাজ করছে। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST