1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তিস্তা নদীতে বিলীন রাজারহাটেরমন্ডলপাড়া জামে মসজিদ মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে  কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব কিশোরগঞ্জ মটর বাইক পার্টসের দোকানে প্যাকেটে মূল্য না থাকায় ভোগান্তি গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কিশোরগঞ্জে প্রথমবারের মতো অনলাইনে গণশুনানি ​হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন মাটির মা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন
শিরোনাম

তিস্তা নদীতে বিলীন রাজারহাটেরমন্ডলপাড়া জামে মসজিদ

  • প্রকাশ কাল বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

রাক্ষুসে তিস্তার অব্যাহত ও ভয়াবহ ভাঙনে দিশেহারা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চরাঞ্চলের মানুষ। এবার ভাঙনের করাল গ্রাসে মুহূর্তের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে চর বিদ্যানন্দ ইউনিয়নের ঐতিহাসিক ‘মন্ডলপাড়া জামে মসজিদটি’।
তিস্তা নদীর প্রলয়ংকারী রূপের সামনে টিকতে না পেরে মসজিদটি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়। এতে করে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বাসিন্দাদের মধ্যে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরেই বিদ্যানন্দ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে তিস্তা নদীর ভাঙন আশঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে মন্ডলপাড়া জামে মসজিদটি তিস্তার তীরঘেঁষে চরম ঝুঁকিতে ছিল। নদী ভাঙনের গতি এতোই তীব্র ছিল যে, ভিটেমাটি ও মসজিদ রক্ষার কোনো সুযোগই পাননি চরাঞ্চলের মানুষ। চোখের সামনেই এরই মধ্যে আজ পুরো মসজিদ ভবনটি তিস্তার পেটে চলে যায়।

চর বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দারা আক্ষেপ করে বলেন, “আমাদের একটাই প্রার্থনা ছিল ঘরবাড়ি যাক,অন্তত আল্লাহর ঘরটা যেন বেঁচে যায়। কিন্তু রাক্ষুসে তিস্তা তাও কেড়ে নিল। এখন আমরা কোথায় নামাজ পড়ব?”

এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছরই নদী ভাঙনে বিদ্যানন্দ ইউনিয়নের মানচিত্র ছোট হয়ে আসছে। ভিটেমাটি, আবাদি জমি ও সামাজিক প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব হচ্ছেন শত শত পরিবার। অথচ ভাঙন প্রতিরোধে কার্যকর ও স্থায়ী কোনো পদক্ষেপ এখনো দেখতে পাননি তারা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST