সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
রাক্ষুসে তিস্তার অব্যাহত ও ভয়াবহ ভাঙনে দিশেহারা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চরাঞ্চলের মানুষ। এবার ভাঙনের করাল গ্রাসে মুহূর্তের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে চর বিদ্যানন্দ ইউনিয়নের ঐতিহাসিক ‘মন্ডলপাড়া জামে মসজিদটি’।
তিস্তা নদীর প্রলয়ংকারী রূপের সামনে টিকতে না পেরে মসজিদটি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়। এতে করে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বাসিন্দাদের মধ্যে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরেই বিদ্যানন্দ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে তিস্তা নদীর ভাঙন আশঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে মন্ডলপাড়া জামে মসজিদটি তিস্তার তীরঘেঁষে চরম ঝুঁকিতে ছিল। নদী ভাঙনের গতি এতোই তীব্র ছিল যে, ভিটেমাটি ও মসজিদ রক্ষার কোনো সুযোগই পাননি চরাঞ্চলের মানুষ। চোখের সামনেই এরই মধ্যে আজ পুরো মসজিদ ভবনটি তিস্তার পেটে চলে যায়।
চর বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দারা আক্ষেপ করে বলেন, "আমাদের একটাই প্রার্থনা ছিল ঘরবাড়ি যাক,অন্তত আল্লাহর ঘরটা যেন বেঁচে যায়। কিন্তু রাক্ষুসে তিস্তা তাও কেড়ে নিল। এখন আমরা কোথায় নামাজ পড়ব?"
এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছরই নদী ভাঙনে বিদ্যানন্দ ইউনিয়নের মানচিত্র ছোট হয়ে আসছে। ভিটেমাটি, আবাদি জমি ও সামাজিক প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব হচ্ছেন শত শত পরিবার। অথচ ভাঙন প্রতিরোধে কার্যকর ও স্থায়ী কোনো পদক্ষেপ এখনো দেখতে পাননি তারা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.