1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়েছে

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় একটি আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের অবাধে মাদকসেবন সহ আনাগোনা ও আড্ডার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভূমিহীন ও অসহায় মানুষের পুনর্বাসনের জন্য ২০১২ সালে প্রায় ৬ একর জমির ওপর ১৫০টি পরিবারের জন্য নির্মিত এই আশ্রয়ণ প্রকল্পে বর্তমানে মাত্র ১০টি পরিবার বসবাস করছে। বাকি ঘরগুলোর অনেকগুলো পরিত্যক্ত থাকায় সেগুলো মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে । আশ্রয়ণ প্রকল্পটি মূলত ভূমিহীন ও গৃহহীন মানুষের পুনর্বাসনের জন্য সরকারের উদ্যোগে বাস্তবায়ন করা হয়েছে।
মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা মোঃ সানোয়ার হোসেন জানান, ১৫০ জন পরিবারে জন্য বিগত সরকারে আমলে এই আশ্রয়ণ কেন্দ্র স্থানপন করা হয়েছে। বর্তমানে ঐ আশ্রায়ণ কেন্দ্রে মাত্র ৭/৮ টি পরিবার বসবাস করছে। আশ্রায়ণের বাকি ঘর গুলো ফাঁকা পরে আছে। আশ্রয়ণের পাশেই রয়েছে একটি হাইস্কুল সেখানে ছাত্রদের মেসের ব্যবস্থা করা হয়েছে সেখানে ছাত্ররা থেকে লেখা পড়া করে। মেসের পাশেই পরিত্যাক্ত আশ্রায় কেন্দ্রে গভীর রাত পযন্ত চলে নেশার কেনাবেচার আড্ডা। মাদকসেবীদের আতঙ্কে থাকে মেসের ছাত্র সহ কলেজের ছাত্র ছাত্রীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পরিত্যক্ত ঘরগুলোতে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। এতে এলাকায় চুরি, ছিনতাই ও সামাজিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রুত পরিত্যক্ত ঘরগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করুক এবং মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হোক । একই সঙ্গে প্রকৃত উপকারভোগীদের সেখানে পুনর্বাসনেরও দাবিও জানিয়েছেন তারা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST