রুকন উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ১৪তম প্রয়ান দিবস উপলক্ষে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের উদ্যোগে প্রেসক্লাব অডিটোরিয়ামে শুক্রবার (১৭ জুলাই) বিকাল ৩টার দিকে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাহিত্য-সংস্কৃতি-ঐতিহ্যের সন্ধানে, আমরা মিশি প্রাণে প্রাণে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মরণ ও আলোচনা সভার প্রধান আলোচক ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী।এছাড়াও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম।
উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মার সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, জমিলা মেমোরিয়াল বিদ্যানিকেতনের পরিচালক মো. লুৎফর রহমান, লেখক ও পালা নাট্যকার রাখাল বিশ্বাস, দেশবরেণ্য সঙ্গীত শিল্পী দিল বাহার খান, শুভেচ্ছা বক্তব্য রাখেন, হুমায়ুন আহমেদ স্মৃতি সংসদের সভাপতি মো. মজিবুর রহমান। সঞ্চালনা করেন সাংবাদিক কোহিনূর আলম।
এসময় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা ও অন্যান্য সদস্যগণ, সাংবাদিক মাজহারুল ইসলাম উজ্জ্বলসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন, হুমায়ূন আহমেদের সাহিত্য, জীবনদর্শন ও বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের আসদহাটি গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১২ সালের ১৯ জুলাই মৃত্যুবরণ করেন।