1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

করিমগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ

  • প্রকাশ কাল শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দক্ষিণ চানপুর মুন্সিবাড়িতে শুক্রবার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে আইরিন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

স্বজনদের অভিযোগ, আইরিনকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
এলাকাবাসী ও নির্ভরযোগ্য সূত্রে জানাযায়, দক্ষিণ চানপুর গ্রামের আ: আজিজের ছেলে আলম কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া এলাকার আইরিনের সাথে গাজীপুরে গার্মেন্টসে চাকুরী করা সুবাদে প্রেমের সম্পর্ক হয়। পরবর্তীতে বিয়ে করে বিয়ের পর থেকেই তাদের মাঝে বিভিন্ন সমস্যা নিয়ে ঝগড়া – ঝাটি চলছিল এ-রই মাঝে আজ শুক্রবার সকালে আলম আইরিনকে গরু নিয়ে মাঠে যেতে বলেন, আইরিন সংসারের বিভিন্ন কাজে ব্যাস্থ থাকায় যেতে পারেনি।
এ ঘটনা নিয়ে ঝগড়ার সূত্র হলে পরবর্তীতে তাকে হত্যা করে বারান্দায় রুমে ঝুলিয়ে আত্মা হত্যা বলে চালিয়ে দিচ্ছে বলে গুরুতর অভিযোগ ওঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, আলম আইরিনকে বিয়ে করার আগে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মোহনপুর এলাকায় প্রথম বিয়ে করেন।
এবং ও-ই স্ত্রীকে মা-র ধোর করার কারণে পেটের সন্তান মা-রা যায়। এসব নিয়ে মামলা পর্যন্ত গড়ায় পরবর্তীতে এসব মামলা শেষ করে আলম গাজীপুর গিয়ে চাকরি নেয় ও আইরিনকে বিয়ে করে।
এ-সব বিষয় নিয়ে এলাকায় চলছে এখন চুল ছেঁড়া বিশ্লেষণ ফলে সন্দেহ বেড়েই চলেছে।
এসব বিষয় করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের চুড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নিহত আইরিনের ৩ বছর ও ১ বছরের ২ টি মেয়ে রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST