1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রী দিলেন জাতীয় পদক, এমপি দিলেন আর্থিক অনুদান: গর্বিত কেন্দুয়ার সাদিয়া

  • প্রকাশ কাল শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়েছে

রুকন উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পর্যায়ের পদক গ্রহণ করেছে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৭নং মাসকা ইউনিয়নের দুলাইন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কৃতি শিক্ষার্থী সাদিয়া আক্তার।

বুধবার (১৫ জুলাই) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ওই শিক্ষার্থীর হাতে নিজে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ ভারসাম্য দৌড়ে (বালিকা) সারাদেশের প্রতিযোগীদের পেছনে ফেলে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সাদিয়া আক্তার।

অপরদিকে, বৃহস্পতিবার(১৬ জুলাই) কেন্দুয়া উপজেলা পরিষদ হল রুমে জুলাই শহীদ দিবসের আলোচনা সভার অনুষ্ঠানে নেত্রকোণা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী সাদিয়ার হাতে আর্থিক অনুদান তুলে দেন।

এ সময় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, জানামতে সাদিয়ার বাবা একজন অটোরিকশা চালক। দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী সাদিয়ার সাফল্য শুধু কেন্দুয়াবাসীর নয়, সমগ্র দেশের জন্য এক গর্বের বিষয়। তিনি সাদিয়ার পড়াশোনার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উল্লেখ্য কৃতি শিক্ষার্থী সাদিয়া উপজেলার মাসকা ইউনিয়নের দুলাইন গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক মো. নাজিমূল হকের মেয়ে। 

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST