1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক -১

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়েছে


আতাউর রহমান বাচ্চু :-
নান্দাইল প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাদকের প্রতিবাদ করায় আকরাম হোসেন ফেরদৌস (৫০) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আকরাম হোসেন ফেরদৌস ওই গ্রামের মৃত আহম্মদ উল্লাহর ছেলে। তিনি ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে উপজেলা যুবদলের নেতা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে মোটরসাইকেলে করে ছেলের মাদরাসায় খাবার দিতে যাওয়ার পথে দশালিয়া গ্রামের জহিরুলের বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন তার পথরোধ করে।
এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ফেরদৌসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ফেরদৌসের অভিযোগ, হামলায় জহিরুল, আমীন, মাসুদসহ ৭-৮ জন অংশ নেয়।
তিনি বলেন, ‘হামলার সময় জহিরুল চিৎকার করে বলে, ‘আমরার পোলাপানরে ডিস্টার্ব করস কেরে? তরে খতম করবাম।’ এই কথা বলেই তারা হাতে থাকা চাপাতি দিয়ে আমাকে আঘাত করতে থাকে।’
স্থানীয়রা জানান, গত শনিবার রাতে এলাকায় কয়েকজন যুবককে মাদক সেবনের সময় আটক করা হয়। খবর পেয়ে যুবদল নেতা ফেরদৌস ঘটনাস্থলে যান এবং মাদকসেবীদের তীব্র ভর্ৎসনা করেন। পরে তারা আর কখনো মাদক সেবন করবে না এমন শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়।
এর আগে প্রায় এক মাস আগে এলাকাবাসী মাদকবিরোধী অভিযানে কয়েকজন চিহ্নিত মাদক কারবারির বাড়িঘরে ভাঙচুরও চালিয়েছিল। এরপর থেকে এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও প্রতিরোধ কার্যক্রম জোরদার হয়। হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে নান্দাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দশালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে কিবরিয়াকে (৩৫) আটক করে।
এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকবিরোধী অবস্থানের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST