1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে – বিভাগীয় কমিশনার যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড তত্ত্বাবধায়ক সরকারে প্রত্যাবর্তন, গণতন্ত্র পুনর্গঠনের এক নতুন অধ্যায় চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বাজিতপুরে বৃষ্টির মধ্যেই পিচ ঢালাইয়ের অভিযোগ কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতেগিয়ে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী চট্টগ্রামে পাহাড়ধস ও দেয়ালধসে ৩ জনের মর্মান্তিক মৃত্যু: পানিবন্দি লাখো মানুষ কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আলোচনা সভা জামালপুর ডায়াবেটিস হাসপাতালে অনিয়মের অভিযোগে মানববন্ধন রাষ্ট্রের দায়িত্ব, নাগরিকের সচেতনতা এবং নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা
শিরোনাম

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়েছে

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম-
জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ঘটনার ১৩ বছর ৭ মাস পর এ মামলার রায় ঘোষণা করা হলো।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১২ সালের ১১ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি লম্বাপাড়া গ্রামে আনোয়ার হোসেনের বাড়ি থেকে তার স্ত্রী ইসমতারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। মামলার তদন্ত ও সাক্ষ্য-প্রমাণে উঠে আসে, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে ইসমতারাকে নির্যাতন করা হতো। একপর্যায়ে যৌতুকের কারণেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দীর্ঘ ১৩ বছর ৭ মাস পর এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করলেও, রায় কার্যকরে পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST