1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
শিরোনাম

জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

  • প্রকাশ কাল বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৭ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক
জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরে দেশের নির্বাচিত বেসরকারি গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান হয় গত মঙ্গলবার ২২ জুন তারিখে।
সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমে বিচারকমণ্ডলীর সদস্য লেখক ও অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী এবং লেখক ও সংগঠক সাবিদিন ইব্রাহিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

উল্লেখ্য, জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের অংশ হিসেবে স্কুল পর্যায়ের পাঠক-শিক্ষার্থীদের নিয়ে ‘ক’ বিভাগ এবং কলেজ ও তদুর্ধ্ব পর্যায়ের পাঠক-শিক্ষণার্থীদের নিয়ে ‘খ’ বিভাগ নামে দুটি পৃথক বিভাগে বিভক্ত ছিল।
‘ক’ বিভাগের পাঠক-শিক্ষার্থীদের পাঠ পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য হুমায়ূন আহমেদ রচিত সায়েন্স ফিকশন ‘তোমাদের জন্য ভালোবাসা’ এবং ‘খ’ বিভাগের পাঠক-শিক্ষার্থীদের জন্য জহির রায়হান রচিত ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস ‘আরেক ফাল্গুন’ বই দু’টি নির্ধারণ করা হয় । দেশের বিভিন্ন অঞ্চল হতে ৭২টি বেসরকারি গ্রন্থাগারের মোট ৬৪৭ জন পাঠক-শিক্ষার্থী এ পাঠ কার্যক্রমে অংশগ্রহণ করে। ‘ক’ ও ‘খ’ বিভাগের ৬৪৭টি খাতা মূল্যায়নকারী কর্তৃক প্রদত্ত নম্বরের ভিত্তিতে প্রতিটি গ্রন্থাগার হতে এক ও একের অধিক পাঠক-শিক্ষার্থীসহ মোট ১৪৫ জনকে চূড়ান্ত মূল্যায়নে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়েছিল। নির্বাচিত এই ১৪৫ জন পাঠক-শিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে গত ৮, ৯ ও ১০ জুন-২০২৬ তারিখে আবার পাঠ-উত্তর মূল্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেই নির্বাচিতদের মাঝেও “ক” ও “খ”ক্যাটাগরিতে পাঠ-উত্তর মূল্যায়ণে অংশগ্রহণকারী প্রত্যেক পাঠক-শিক্ষার্থীর পাঠপ্রতিক্রিয়া মৌখিক আকারেও গ্রহণ করা হয়। এদের মধ্য হতে চূড়ান্ত মূল্যায়ণে বিচারকমণ্ডলীর প্রদত্ত নম্বরের ভিত্তিতে প্রতিটি ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ১০ জন করে দুটি ক্যাটাগরির মোট ২০ জন পাঠক-শিক্ষার্থীকে সেরা হিসেবে ঘোষণা করা হয় ।

উভয় ক্যাটাগরির পূর্বের নির্বাচিত ১৪৫ জনের মধ্যে চূড়ান্ত মূল্যায়ণে কিশোরগঞ্জের “জ্ঞানতীর্থ গ্রন্থাগার” সেরাদের সেরা হিসেবে বিজয়ী হয়েছে। বিজয়ী “ক” ক্যাটাগরির প্রতিযোগীদের মধ্যে কিশোরগঞ্জের জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী নিশাত তাসনিম তাশফি তার সেই মেধার সাক্ষর রেখেছে।
অনুষ্ঠান চলাকালে প্রধান অতিথি নিতাই রায় চৌধুরী বলেন: “নেতৃত্ব দিতে হলে আমাদের অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। তাই বইয়ের প্রতি ভালোবাসা ও বইয়ের প্রতি প্রেমের কোনো বিকল্প নেই।”

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST