1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
শিরোনাম

তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৪ বার পড়েছে

আমিনুল ইসলাম রিপন :

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার নরসুন্দা নদী থেকে ভাসমান অবস্থায় ৫ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল দুপুরে উপজেলার সদর বাজার সংলগ্ন বরুহা ব্রিজের নিচে নদীর স্রোতে ভেসে যাওয়া মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত তরিকুল ইসলাম উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের পংপাচিহা (জালধোয়া পাড়া) গ্রামের ওমর ফারুক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর প্রায় ৩টার দিকে তাড়াইল সদর বাজারের দক্ষিণ পাশে প্রবাহিত নরসুন্দা নদীর বরুহা ব্রিজের নিচ দিয়ে একটি শিশুর মরদেহ ভেসে যেতে দেখেন পথচারীরা। পরে স্থানীয় লোকজন ডিঙ্গি নৌকার সাহায্যে মরদেহটি উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি আলোচনায় আসে। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি দেখে নিহত শিশুর স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মরদেহ শনাক্ত করেন।

শিশুটির স্বজনরা জানান, নরসুন্দা নদীর তীরবর্তী এলাকায় তাদের বাড়ি। খেলার ছলে কখন তরিকুল নদীতে পড়ে গেছে তা কেউ বুঝতে পারেনি। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি চালান। কিন্তু দীর্ঘ সময় অনুসন্ধানের পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বরুহা ব্রিজের নিচে নদীর স্রোতে ভেসে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নদী থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় পংপাচিহা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে। একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু স্থানীয়দেরও গভীরভাবে নাড়া দিয়েছে ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST