1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
শিরোনাম

বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৪ বার পড়েছে

মো. জসিম উদ্দিন
কিশোরগঞ্জের বাজিতপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পৌরসভা সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জালালউদ্দীন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং সভা সঞ্চালনা করেন।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাজিতপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এদিন উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৬৪টি কেন্দ্রে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী কেন্দ্রে দিনব্যাপী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলায় ৬-১১ মাস বয়সী ৩ হাজার ৭৫৯ জন এবং ১২-৫৯ মাস বয়সী ২৭ হাজার ৮০০ জনের বেশি শিশু এ কর্মসূচির আওতায় রয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার এবং মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আলবি,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন বলেন, “একটিও শিশু যেন নির্ধারিত দিনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।” তিনি এ কর্মসূচির সফল বাস্তবায়নে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং বিষয়টি ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST