1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ব্র্যান্ড ম্যানেজমেন্ট এন্ড কমিউনিকেশন ডিভিশনের মিটিং তাড়াইলে পুলিশের অভিযানে ২৭ মামলার আসামিসহ গ্রেফতার-৪ লিবিয়ার ভুমধ্যসাগর উপকূলে ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্ট নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বাজিতপুরে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ খালি চেয়ারটার নাম বাবা এই সরকার জনগণের সরকার, বিনা ভোটের সরকার নয়— এমপি জালাল উদ্দিন মসজিদে দানের টাকায় জাল নোট, সাংবাদিক পরিচয়ে ধামাচাপার চেষ্টা; আটক ১, বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত
শিরোনাম

তাড়াইলে পুলিশের অভিযানে ২৭ মামলার আসামিসহ গ্রেফতার-৪

  • প্রকাশ কাল সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৩ বার পড়েছে

আমিনুল ইসলাম রিপন :

২০ জুন শনিবার, তাড়াইল থানার পুলিশ রাত ১১টায় দুর্দান্ত এক অভিযান চালিয়ে ২৭ মামলার এক আসামি আল আমিন সহ মোট ৪জন চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করেছে।
তাড়াইল থানা সূত্রে জানাগেছে, ২০ জুন, ২০২৬ শনিবার রাতে পুলিশ গোপন সংবাদ পায় যে, উপজেলার ধলা ইউনিয়ন এর ভেইয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের পুকুর পাড়ে একদল চিহ্নিত অপরাধী সংঘবদ্ধ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এবং মাদক পাচার নিয়ে বৈঠক করছে। সংবাদ পেয়ে তৎক্ষনাৎ তাড়াইল থানার সাব-ইন্সপেক্টর একে এম মোশাররফ হোসেন ও এ এস আই রফিকুল ইসলাম এর নেতৃত্বে ৭/৮ জনের একটি পুলিশের চৌকস দল অপরাধীদের আস্তানা আতর্কিতভাবে ঘিরে ফেলে। এসময় ৪জনকে দেশীয় অস্ত্র ছুরি, কিরিচ সহ গ্রেফতার করতে সক্ষম হলেও অন্য আরও ২জন অপরাধী রাসেল (২৫) ভেইয়ারকোনা, রাজ্জাক (৪১) সেকান্দরনগর পালিয়ে যায়।
গ্রেফাতারকৃতরা হলো (১) ২৭ মামলার চিহ্নিত অপরাধী আল আমিন (৪২) পিতা: মৃত: আ: রশিদ, গ্রাম: ভেইয়ারকোনা (২) ৬ মামলার আসামি নাজু মিয়া (৪৬), পিতা: আ: রাজ্জাক, গ্রাম: দক্ষিণ ধলা (৩) ২ মামলার আসামী পাপন হোসেন, পিতা: আ: হাকিম মেম্বার, গ্রাম ধলা ও (৪) লুৎফর রহমান (৩৮), পিতা মো. মজিবুর রহমান, গ্রাম: ভেইয়ারকোনা।
সাব ইন্সপেক্টর একে এম মোশাররফ হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিগণ এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং বিভিন্ন সময় মাদক, জুয়া, চুরি ছিনতাই সহ নানা অসামাজিক কর্মকান্ড করে আসছিল। তারা ওই এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমরা গোপন সংবাদ পাই যে, তারা সংঘবদ্ধ হয়ে অপরাধ করার পরিকল্পনা করছিল। খুব গোপনে অভিযান চালিয়ে তাদের ধরতে সক্ষম হই।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ওই এলাকাটি কিশোরগঞ্জের তাড়াইল এবং নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শেষ সীমান্ত হওয়ায় এসব অপরাধীরা অপরাধ করে বর্ডার ক্রস করে আত্মগোপন করে থাকে। মাঝে মাঝে এসে অপরাধ করে আবার পালিয়ে যায়। তাই তাদের সহজে ধরা যায় না। তো আমাদের সাহসি পুলিশ টিম গোপনে সুকৌশলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। আমি বলতে চাই তাড়াইল উপজেলায় কোনো অপরাধীর ঠাই হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে। যে কোনো মাদক ব্যবসায়ী, চোর, ডাকাত, ছিনতাইকারী, জুয়ারীদের বিরুদ্ধে এই অভিযান চালিয়ে যাবো। এজন্য সকলের সহযোগিতা চাই।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST