1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ‘কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান’—তাড়াইলে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মেনোপজ: নারীর জীবনের নতুন অধ্যায়—পরিবর্তনকে গ্রহণ করেই সুন্দর হোক আগামীর পথচলা আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগে আইনি ব্যবস্থার দাবি এনসিপির নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার
শিরোনাম

শহরের শৃঙ্খলা ও জনচলাচল স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান

  • প্রকাশ কাল বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট :

কিশোরগঞ্জ জেলা শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচলের উপযোগী করে তোলার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আজ ১০ জুন ২০২৬ খ্রিঃ বুধবার পুনরায় বিশেষ অভিযান পরিচালনা করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপারের দিকনির্দেশনায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে কালীবাড়ি মুক্তমঞ্চ হতে শুরু করে রথখোলা হয়ে তেরেপট্টী মোড় অতিক্রম করে জাহাঙ্গীর মোড় পর্যন্ত প্রধান সড়ক ও ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও “বড়লোকের দোকানের এক্সটেনশন” অপসারণ করা হয়। এ সময় দোকানের নির্ধারিত সীমানা অতিক্রম করে বাইরে রাখা বিভিন্ন মালামাল অপসারণ করা হয়, যাতে পথচারীদের চলাচলের পথ সুগম হয়।
জনস্বার্থে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন জনাব নাজমুস সাকিব খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), কিশোরগঞ্জ। অভিযানের সময় তিনি ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান জানান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।
উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (কিশোরগঞ্জ সদর), জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অফিসার ইনচার্জ (কিশোরগঞ্জ সদর মডেল থানা), জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে অভিযানের কার্যক্রম তুলে ধরেন।
শহরের শৃঙ্খলা বজায় রাখতে এবং জনদুর্ভোগ কমাতে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST