1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

রাজারহাটে পিকঅ্যাপ ভ্যান-মোটরসাইকেলমুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত

  • প্রকাশ কাল শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৭ বার পড়েছে

রাজারহাটে পিকঅ্যাপ ভ্যান-মোটরসাইকেল
মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কে মাছ ভর্তি
পিকঅ্যান-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী পিতা-পুত্র নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পূণঃকর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী দুলু মিয়া (২০) মৃত্যু বরণ করে। মোটর সাইকেল চালক আবু-বক্কর ছিদ্দিক (৫৫) কে গুরুতর আহত অবস্থায় রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল ১১টার দিকে দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী পিকঅ্যাপটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে যায়। আবু-বক্কর ছিদ্দিক লালমনির জেলা সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের জোকমারী গ্রামের আলা উদ্দিনের পুত্র। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার তারা পিতা-পুত্র মিলে বাদাম উত্তোলন কাজে দিন মজুরি দেয়ার (কাজের) জন্য রাজারহাট উপজেলার বুড়িরহাট নামক স্থানে যাওয়ার কথা ছিল। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST