1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান’—তাড়াইলে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মেনোপজ: নারীর জীবনের নতুন অধ্যায়—পরিবর্তনকে গ্রহণ করেই সুন্দর হোক আগামীর পথচলা আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগে আইনি ব্যবস্থার দাবি এনসিপির নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার ভৈরব পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি দায়ে চাকরি হারালেন সালাহ উদ্দিন
শিরোনাম

রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা, চলাচলের জন্য উন্মুক্ত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের উমরমজিদ মৌজার আটহাজারী গ্রামে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে অবৈধ দখলে থাকা একটি সরকারি রাস্তা দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিউর রহমান সামিউর রহমানের নেতৃতত্বে পরিচালিত অভিযানে প্রায় ১ হাজার ২০০ ফুট দৈর্ঘ্যের রাস্তাটি পুনরুদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটহাজারী গ্রামের আব্দুস ছালাম মাস্টারের বাড়ির সামনে অবস্থিত সরকারি রাস্তাটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় ছিল। এ সুযোগে কিছু ব্যক্তি রাস্তার বিভিন্ন অংশ দখল করে রাখায় স্থানীয় বাসিন্দারা যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের পর প্রশাসন এ উদ্যোগ নেয়। এরপ্রেক্ষিতে রাজারহাট প্রশাসনের উপস্থিতিতে অবৈধ দখল অপসারণ করে রাস্তার মূল সীমানা পুনরুদ্ধার করা হয় এবং তা সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, রাস্তাটি পুনরুদ্ধার হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।

এদিকে দীর্ঘ তিন দশক পর সরকারি রাস্তা পুনরুদ্ধার হওয়ায় এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক সন্তোষ দেখা দিয়েছে।

রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান বলেন, “সরকারি সম্পত্তি ও জনস্বার্থ রক্ষায় প্রশাসন সবসময় আন্তরিক। জনগণের চলাচলের পথ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST