1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান’—তাড়াইলে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মেনোপজ: নারীর জীবনের নতুন অধ্যায়—পরিবর্তনকে গ্রহণ করেই সুন্দর হোক আগামীর পথচলা আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগে আইনি ব্যবস্থার দাবি এনসিপির নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার ভৈরব পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি দায়ে চাকরি হারালেন সালাহ উদ্দিন
শিরোনাম

রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা

  • প্রকাশ কাল বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১১০ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের বাজারহাট উপজেলায় মাদক ব্যবসা, গাঁজা সেবন ও নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে শ্যামল চন্দ্র বর্মনকে (৫৬) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তি উপজেলার উমর মজিদ ইউনিয়নের ঘুমারুভিমশীতলা পূর্ব দানানগর গ্রামের ভবেন্দ্র নাথের পুত্র। মঙ্গলবার (২জুন) উপজেলার উমর মজিদ ইউনিয়নের পূর্ব দানানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমান এই রায় প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কুখ্যাত মাদক ব্যবসায়ি শ্যামলকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। রাজারহাট থানা পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন,শ্যামল চন্দ্র বর্মন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারা ৯(১) (গ) লঙ্ঘন করে গাঁজা সেবন ও ব্যবহার করেছেন। এ অপরাধে আইনটির ধারা ৩৬ (১)-এর সারণির ২১ নম্বর ক্রমিক অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(৫) অনুযায়ী তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST