1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আওয়ামী লীগের ‘দোসর’ থেকে রাতারাতি ‘যুব শক্তি’র নেতা: দেবিদ্বারের সুবিলে ফের ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টায় মতিউর লিবিয়া থেকে ফের ১৭৪ জন বাংলাদেশিকে দেশে প্রেরন কিশোরগঞ্জে পুকুরের সীমানা নিয়ে বিরোধ: মামলা ও খামার প্রতিষ্ঠার তারিখ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ বেলাবোতে CPBS সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শিশু ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাজারহাট শিশু পার্ক: ইউএনও তানজিলা তাসনিম- নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী
শিরোনাম

আওয়ামী লীগের ‘দোসর’ থেকে রাতারাতি ‘যুব শক্তি’র নেতা: দেবিদ্বারের সুবিলে ফের ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টায় মতিউর

  • প্রকাশ কাল সোমবার, ১ জুন, ২০২৬
  • ১০ বার পড়েছে

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা:

রাজনীতিতে ক্ষমতার পটপরিবর্তন হলেও কিছু সুযোগসন্ধানী মানুষের চরিত্র ও দাপট একটুও বদলায়নি। এর সবচেয়ে বড় উদাহরণ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের মতিউর। দল পরিবর্তনের জাদুকরী বিদ্যায় পারদর্শী এই ব্যক্তি একসময়ের কট্টর আওয়ামী লীগের ‘দোসর’ ও সুবিধাভোগী হিসেবে পরিচিত থাকলেও, এখন রাতারাতি নব্য রূপ ধারণ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর নাম ভাঙিয়ে এবং তার প্রভাবকে পুঁজি করে মতিউর এখন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি (এনসিপি)-র অঙ্গসংগঠন ‘যুব শক্তি’র প্রভাবশালী নেতা বনে গেছেন। অভিযোগ উঠেছে, দল বদলের এই নতুন পরিচয় ব্যবহার করে তিনি সুবিল ইউনিয়নে ফের নিজস্ব ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তার মূল লক্ষ্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতার দাপট দেখিয়ে ৪ নং সুবিল ইউনিয়নের চেয়ারম্যান পদটি দখল করা। ​এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা জানান, গত ৪ আগস্ট দেবিদ্বারে যখন ছাত্র-জনতার আন্দোলন তুঙ্গে, তখন এই মতিউর আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সক্রিয়ভাবে মাঠে ছিলেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলায় তার সরাসরি সম্পৃক্ততা ও নেতৃত্ব ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন। সিসি টিভি ফুটেজও সারাসরি তাই প্রমান করে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও, খুব দ্রুতই তিনি মুখোশ পাল্টে ফেলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এবং রাজনৈতিক ছত্রছায়ায় নিজেকে এনসিপির নেতা হিসেবে জাহির করতে শুরু করেন। ​সুবিল ইউনিয়নের একাধিক প্রবীণ ও সচেতন নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, মতিউরের নিজস্ব কোনো রাজনৈতিক আদর্শ বা নির্দিষ্ট দল নেই। যখন যে দল ক্ষমতায় থাকে বা যে দলের শক্তি বেশি, সে তখন সেই দলের বড় নেতা বনে যায়। আওয়ামী লীগের আমলে সে যেই দাপট দেখাত, সাধারণ মানুষকে জিম্মি করে রাখত, এখন দল পরিবর্তন করে ঠিক একই কায়দায় এলাকায় প্রভাব বিস্তার করছে। তার একমাত্র টার্গেট হলো যেকোনো উপায়ে ক্ষমতা টিকিয়ে রেখে ব্যক্তিগত সুবিধা নেওয়া এবং অবৈধভাবে অর্থ ও প্রতিপত্তি অর্জন করা। ​নাম প্রকাশে অনিচ্ছুক সুবিল ইউনিয়নের কয়েকজন ব্যবসায়ী ও সাধারণ ভোটার জানান, এনসিপির অঙ্গসংগঠন যুব শক্তির নেতা পরিচয় দেওয়ার পর থেকে মতিউরের অত্যাচার ও দাপট আরও বেড়েছে। হাসনাত আবদুল্লাহর মতো প্রথম সারির সমন্বয়কদের নাম অপব্যবহার করে সে এলাকায় সাধারণ মানুষকে হুমকি-ধমকি দিচ্ছে এবং আসন্ন ইউপি নির্বাচনে নিজেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে ত্রাস সৃষ্টি করছে। এলাকায় কান পাতলেই এখন মতিউরের চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও সাধারণ মানুষকে হয়রানির নানা গল্প শোনা যায়। ​এলাকাবাসীর দাবি, ৪ আগস্টের হামলার বিচার তো দূরের কথা, উল্টো এই নব্য সুযোগসন্ধানীর কারণে তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দলছুট ও নীতিহীন এই নেতার কারণে এলাকায় যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা অবিলম্বে এই ‘রাজনীতির গিরগিটি’ মতিউরের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও ঊর্ধ্বতন রাজনৈতিক নেতৃত্বের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST