1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

  • প্রকাশ কাল রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৬৪ বার পড়েছে

এমদাদুল হক:

গাজীপুর মহানগরীর গাছা থানার মালেকের বাড়ি এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি জাকারিয়া সিকদার।

অভিযোগ রয়েছে, কথিত একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের তথ্য যাচাই করতে গেলে তাকে জোরপূর্বক আটকে রেখে মারধর করা হয়। একই সঙ্গে তার আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল এবং মোবাইল ফোন, ক্যামেরাসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গাছা থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই আবাসিক হোটেলকে কেন্দ্র করে নানা অসামাজিক কর্মকাণ্ড চলছিল। এদিকে, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দ্রুত বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST