1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

মধুপুরে শ্রমিক ফেডারেশনের মে দিবস পালন 

  • প্রকাশ কাল শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৪ বার পড়েছে

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:

” দুনিয়ার মজদুর  এক হও শ্রমিক  ঐক্য জিন্দাবাদ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মে দিবস পালিত হয়েছে। 

শুক্রবার (১মে)  সকাল সাড়ে এগারোটার দিকে  টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন  মধুপুর উপজেলা শাখার উদ্যোগে  বর্ণাঢ্য  র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিটি মধুপুর অডিটোরিয়াম হলরুমের সামন হতে বের হয়ে পৌর  শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে  মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালের শহীদ  মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।  শহীদ মিনারে   শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান নেতৃবৃন্দ।  পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মরহুম সরকার সহিদ এর এক মাত্র ছেলে মধুপুর উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আহাদুল ইসলাম আদিত্য সরকার ।  তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোঃ লাল মিয়া, সহ-সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক বাবলু মিয়া, সহ সাধারণ সম্পাদক সুলতান, সহ সাধারণ সম্পাদক কাইয়ুম মুন্সি, মো:  আলম মিয়া ,আব্দুর রহমান আব্দুল,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ সাংগঠনিক সম্পাদক হাবলু মিয়া, দপ্তর সম্পাদক আফছার আলী, প্রচার সম্পাদক হারুন,সহ ফেডারেশনের সকল নেতৃবৃন্দ ও সদস্য গন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST